মেট্রো স্টেশনে আত্মহত্যা করা যুগলের সন্তানদের দায়িত্ব নিলেন ব্রাত্য বসু

Share:

নিজস্ব প্রতিনিধি:শনিবার সন্ধ্যায় নোয়াপাড়া মেট্রো স্টেশনে প্রাণ যায় এক যুগলের। নাম, বাবাই সরদার এবং তার স্ত্রী মামনি সরদার। ভয়ংকর এক পরিণতির শিকার এই যুগল। তাদের দুটি সন্তানের জীবনে নেমে আসে চরম অন্ধকার ।কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় সেই বাড়িতে উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই দুটি সন্তানের সমস্ত ভার নিলেন। এলাকাবাসীর বক্তব্য, বাজারে বেশ কিছু ধার দেনা হয়ে গিয়েছিল, আর সেই দেনা মেটানোর জন্য বিভিন্ন বাড়িতে আয়ার কাজ করতেন মামনি।

কিন্তু তার স্বামী বাবাই পরবর্তী সময়ে তাকে সন্দেহ করতে শুরু করে। আর এই সন্দেহের পরিণতি মর্মান্তিক মৃত্যু ।নোয়াপাড়া মেট্রো স্টেশনে(Noapara Metro Station), বাবাই নিয়ে যায় তার স্ত্রী মামনিকে , ঠিক যখন দক্ষিণেশ্বর মুখী একটি ট্রেন আসছিল, সেই সময় প্রায় পাঁজা কোলা করে বাবাই, মামণিকে নিয়ে ঝাঁপ দেয় রেললাইনে। অতর্কিত ভাবে এই ঝাঁপ দেওয়ার ফলে, গাড়ির গতি কম থাকলেও গাড়ি পুরোপুরি থামাতে ব্যর্থ হয় মেট্রোচালক(Metro Driver)। ঘটনাস্থলে প্রাণ যায় দুজনের।

বাড়িতে ছোট্ট দুটি ছেলে আছে। একজনের বয়স ১৫ বছর আরেকজনের বয়স মাত্র ৭ বছর। ছোট্ট বাচ্চা দুটির জীবনে নেমে আসে গভীর অন্ধকার। কিন্তু দমদমের বিধায়ক ব্রাত্য বসু(Bratya Basu) এবং স্থানীয় কাউন্সিলর গোপা পান্ডে উদ্যোগ নিয়ে, এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় এলাকার বিধায়ক এবং শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এই পরিবারের পাশে এসে দাঁড়ান এবং তিনি কথা দেন আগামীদিনে এই বাচ্চা দুটোর সমস্ত দায়িত্ব নেওয়া হবে।

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়