পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা এবং পানীয় জলের বোতল দিলেন শোভনদেব

Share:

নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর : চলছে মাধ্যমিক পরীক্ষা। শনিবার ছিল তৃতীয় দিন। বাংলা ইংরেজির পর আজ ভূগোল পরীক্ষা। নিজের বিধানসভা কেন্দ্রে এসে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা ও পানীয় জলের বোতল তুলে দিয়ে ভাল করে দুবার প্রশ্ন পত্র পড়ে নিয়ে মাথা ঠান্ডা রেখে উত্তর দেওয়ার পরামর্শ দিলেন খড়দহ বিধানসভা বিধায়ক তথা রাজ্যের কৃষি দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Minister Sovandab Chattapadhay)।

শনিবার সকাল ১১ টায় লেনিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রবেশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাথে দেখা করে, বাইরে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা কার্ড এবং পানীয় জলের বোতল তুলে দিলেন তিনি। মন্ত্রী পড়ুয়াদের ভাল করে প্রশ্ন পত্র দুবার পড়ে উত্তর লেখার পরামর্শ দিলেন। তিনি বলেন, তাড়া হুড়ো নয়, মাথা ঠান্ডা রেখে উত্তর লিখবে। তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এদিন মন্ত্রী। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে প্রীতি উপহার তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়।

এদিন উপস্থিত ছিলেন বিলকান্দা(Bilkanda) ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ, কর্মাধ্যক্ষ প্রবীর রাজবংশী,রমেশ রায়,বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিদ্যুৎ কুমার পাল, সমাজসেবী সজল দাস সহ পঞ্চায়েতের সদস্যরা । মন্ত্রী বেশ কিছুক্ষণ পরীক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তিনি তার পরবর্তী কর্মসূচিতে যান।এদিন পরীক্ষার্থীদের হাতে জলের বোতল তুলে দিয়ে এবং তাদের প্রয়োজনীয় টিপস দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, দিদির দূত(Didir Doot) কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট নবান্নে জমা পড়েছে। তা নিয়ে আগামী সপ্তাহের প্রথম দিন রিভিউ করবেন খোদ মুখ্যমন্ত্রী।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল