চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেগঙ্গায় বোমাবাজি, পঞ্চায়েত ভোটে হিংসার বলি ১৭ বছরের কিশোর

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের আগে হিংসার বলি হল আরও এক জন। এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমা মেরে তৃণমূল কর্মীর নাবালক ভাইপোকে খুন করার অভিযোগ উঠল। অভিযোগের তীর আইএসএফ এবং সিপিএম’এর নির্দল জোট আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বুধবার বারাসত আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত কিশোরের নাম ইবরাম হোসেন, ১৭ বছর বয়স তার। মঙ্গলবার রাতে দেগঙ্গার শোয়াইসেতপুর গ্রাম পঞ্চায়েতের গাঙার্টি গ্রামে মিছিল করে যাচ্ছিলেন তৃণমূল সমর্থকেরা। অভিযোগ সেই সময় আইএসএফ ও সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে মিছিলে। সেই বোমা বিস্ফোরণের ফলে মিছিলে থাকা ১৭ বছরের ওই কিশোর জখম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দেগঙ্গা ব্লকের বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন অভিযুক্তদের বাড়ি ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ইতিমধ্যে বোমাবাজি ও খুনের ঘটনার তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার বারাসত আদালতে তোলা হবে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেসের তিন নেতা, অভিষেকের হাত ধরেই বড় ভাঙন

নৈহাটিতে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

ফের খড়্গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

বেতন-বিতর্কে দীপ্সিতা, ‘মিথ্যাচারিণী’ বলে কটাক্ষ পুর কর্মীদের

এবার জঙ্গলমহলে মোদি, রবিবারে চার মেগা সভা প্রধানমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ