বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলের বাংলাতেও এবার ছুটবে হাইস্পিড ট্রেন ‘নমো ভারত’! তেমনই উদ্যোগ নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের জন্য চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়নমন্ত্রী মনোহর লাল খট্টরের কাছে জমা দিয়েছেন তিনি। কলকাতা-কল্যাণী-কৃষ্ণনগর-মায়াপুর, কলকাতা-বর্ধমান-দুর্গাপুর-আসানসোল, কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়া-নন্দীগ্রাম, কলকাতা-সাঁতরাগাছি-কোলাঘাট-খড়গপুর-মেদিনীপুর। এই চারটি রুটেই ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পাঠিয়েছেন বিজেপি সাংসদ শমীক।

আরও পডুন: পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশির

শহর থেকে নদিয়াকে সহজে জুড়তে ১৩৫ কিলোমিটার দীর্ঘ কলকাতা-কল্যাণী-কৃষ্ণনগর-মায়াপুর রুটের প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে কলকাতার সঙ্গে নন্দীগ্রাম, শিল্পনগরী দুর্গাপুর ও হাওড়ার সাঁতরাগাছি হয়ে মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য বাকি তিনটি রুটে হাইস্পিড ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব করেছেন শমীক ভট্টাচার্য। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, ‘এখনও কলকাতা ছাড়া দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, হলদিয়ার মতো শিল্পশহরগুলি যোগাযোগ ব্যবস্থা ঠিক ততটা উন্নত নয়। যোগাযোগ ব্যবস্থা বলতে শুধুমাত্র ট্রেন কিংবা জাতীয় সড়কই ভরসা। তাই যদি নতুন এই চারটি করিডর তৈরি করা হয় সেক্ষেত্রে যোগাযোগের গতি বাড়বে। আবার জাতীয় সড়ক এবং রেললাইনের পাশের এই রুটগুলি তৈরি হলে জমি অধিগ্রহণের খরচও কম হবে।’

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য