দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে যৌন হেনস্থার শিকার ১০ বছরের এক নাবালিকা। পরিবারের অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন শিক্ষিকার স্বামী। 

ঘটনাটি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার কদম্বগাছি-কড়েয়া এলাকার ঘটনা। ধৃতের নাম জাকির আলী। পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকার এক মহিলার(শিক্ষিকা কাছে নিয়মিত কোরআন শরিফ পড়তে যেত ওই নাবালিকা। অভিযোগ, সেই শিক্ষিকার স্বামী নাবালিকাকে একা পেয়ে চুম্বন করে এবং শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশে স্পর্শ করে। শুধু তাই নয়, পোশাক খুলে যৌনাঙ্গে হাত দেওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার পর বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। প্রথমে ভয়ে পরিবারের কাউকে কিছু বলতে না পারলেও পরে মায়ের কাছে গোটা ঘটনা জানায় সে। পরিবারের আরও অভিযোগ, এর আগেও একাধিকবার নাবালিকাকে জড়িয়ে ধরা, চুম্বন করা এবং টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত। কাউকে কিছু জানালে বিপদে পড়তে হবে বলেও নাবালিকাকে ভয় দেখানো হয়েছিল।

আরও পড়ুনঃ মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

এরপরই পরিবারের সদস্যরা কদম্বগাছি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবারের লোকজন। 

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়