মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তারই এক কর্মচারী। এই আন্দাজ আগেই করেছিলেন এক ব্যবসায়ী বাবা। মেয়ের সঙ্গে নিজের সংস্থার এক সামান্য কর্মীর সম্পর্ক মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন এক ব্যক্তি। ২২ বছরের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কেন এমন নৃশংস পরিণতি হল যুবকের? তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কিরণ। বয়স ২২ বছর। তিনি কেরলের পালাক্কাড় জেলার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে আনন্দ রাজের মালিকানাধীন একটি উৎপাদনকারী সংস্থায় কাজ করতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আনন্দ রাজ সম্প্রতি তাঁর ১৯ বছরের মেয়ের সঙ্গে কিরণের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। সেই থেকেই ক্ষোভের সূত্রপাত। জানা গিয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আনন্দ রাজ ও তাঁর স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁদের মেয়ে তখন অন্য একটি শহরে পড়াশোনা করলেও ছুটিতে বেঙ্গালুরুতে এসেছিলেন। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে কিরণ সেখানে যান। কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে আনন্দ রাজ ও তাঁর স্ত্রী ঘরের ভিতরে মেয়ের সঙ্গে কিরণকে দেখতে পান। অভিযোগ, এরপর আনন্দ রাজ প্রথমে মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন। তারপর কিরণের উপর চড়াও হন। ব্যাট ও লাঠি বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।  গুরুতর আহত হন ওই যুবক।  সংজ্ঞা হারান তিনি। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। 

আরও পড়ুন:  অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম! 

এই হত্যাকাণ্ডের পিছনে আগে থেকেই কোনও পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। হামলার সময় বাড়িতে আর কেউ উপস্থিত ছিলেন কি না, তাও জানার চেষ্টা চলছে। অন্যদিকে, কিরণের মামাতো ভাই প্রসাদের দাবি, এই হত্যাকাণ্ড আগে থেকেই পরিকল্পনা করে ঘটানো হয়েছে।  

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

দত্তপুকুরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় শিক্ষিকার স্বামী

গঙ্গোত্রী ধাম দর্শনে যাওয়ার পথে পাহাড় থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত ৪ তীর্থযাত্রী

পুরনো বাড়িতে থাকলে সাবধান! ১৫ দিনের সময়সীমা পুরসভার, নিয়ম না মানলেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে বাদ পড়তে চলেছে আরও অযোগ্যদের নাম!

রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলা, নিহত ২০

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজোয় ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

মেয়ের সঙ্গে একঘরে কর্মচারী, দেখতে পেয়েই পিটিয়ে খুন করলেন ব্যবসায়ী বাবা

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125