মোবাইল কিনতে বেরিয়ে নিখোঁজ যুবক, তিন দিন পর ভেসে উঠল দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে দেহ উদ্ধার হল এক যুবকের দেহ। মৃতের নাম দীপক ভুঁইয়া। তাঁর দেহ উদ্ধার হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের উড়াল চাঁদপুর ঘোষপাড়া এলাকা থেকে। তারপরেই এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।

জানা গিয়েছে ঘোষপাড়ায় কয়েকজন বন্ধু মিলে একই বাড়িতে ভাড়া থাকতেন দীপকরা। পরিবারের অভিযোগ, মোবাইল কেনার নাম করে রূপচাঁদ মুদি, বাপন মুদি, দীপক ভুঁইয়া ও রাজু মুদি ধানপোতা এলাকায় মোবাইল দোকানে যান। তিনজন ফিরে এলেও তারপর থেকে দীপক ভুঁইয়ার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

দীপক নিখোঁজ হতেই শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু প্রথম দিকে কিছুই হয়নি। অবশেষে তিন দিন পর পানা পুকুরে তাঁর মৃতদেহ ভেসে ওঠে। স্থানীয়রাই দেহ ভাসতে প্রথম দেখতে পান। তারাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মগরাহাট থানার পুলিশ। তারা এসে দীপকের সঙ্গী রূপচাঁদ মুদি, রাজু  মুদি ও বাপন মুদিকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত এই তিন বন্ধুর সঙ্গেই ছিলেন দীপকের সঙ্গে। তাই পুলিশের ধারণা নিখোঁজ এবং মৃত্যুর বিষয়ে এরা নিশ্চয় কিছু না কিছু জানেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত। এদিকের এই ঘটনায় শোকের ছায়া নেমেছে দীপক ভুঁইয়ার পরিবারে। কেউ ভাবতেই পারছেন না জলজ্যান্ত মানুষটা আর কোনওদিন ফিরবেন না। গ্রামবাবসীদের দাবি দীপককে খুন করা হয়েছে। দোষীদের যথাযথ শাস্তির দাবি করেছেন তাঁরা।    

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া