শিল্পাঞ্চল টু দিঘা, কোন কোন রুটে ছুটবে মিত্র বাস? জেনে নিন সময়সূচি ও স্টপেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহল ও রাঢ় বাংলার যাত্রীদের জন্য ফের সুখবর। দীর্ঘদিন পর নতুন রূপে পরিষেবা শুরু করল জনপ্রিয় দূরপাল্লার বাস ‘মিত্র (MITRA) NH-60 জাম্পিং সুপারফাস্ট’। আসানসোল থেকে কাঁথি পর্যন্ত বিস্তৃত এই রুটে বাসটি চালু হওয়ায় একাধিক জেলা ও গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যাতায়াত আরও সহজ ও দ্রুত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এই বাসটি আসানসোল থেকে যাত্রা শুরু করে রানীগঞ্জ, দুর্গাপুর সিটি সেন্টার, বড়জোড়া, বাঁকুড়া, বেলিয়াতোড়, ওন্দা, রামসাগর, বিষ্ণুপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, খড়গপুর, নারায়ণগড়, বেলদা ও এগরা হয়ে কাঁথি পর্যন্ত চলাচল করবে। ফলে শিল্পাঞ্চল, জঙ্গলমহল এবং উপকূলীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সুগম হবে।

আরও পড়ুন: ভোটার তালিকায় ‘বিচারাধীন’ লেখা, আতঙ্কে আত্মহত্যা উত্তর ২৪ পরগণার যুবকের

নতুনভাবে চালু হওয়া এই পরিষেবায় WB-31-8969 নম্বরের TATA LPO 1515C BS-III বাস ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন সকালে আসানসোল থেকে সকাল ৭টা ২০ মিনিটে বাসটি ছাড়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টপেজ অতিক্রম করে বিকেলের দিকে কাঁথিতে পৌঁছায়। এর ফলে বাঁকুড়া ও সংলগ্ন এলাকার যাত্রীরা সহজেই উপকূলের দিকে যেতে পারবেন।

অন্যদিকে, কাঁথি থেকেও প্রতিদিন ভোর ৫টা ৩০ মিনিটে বাসটি রওনা দেয় এবং একই রুট ধরে দুপুর নাগাদ আসানসোলে পৌঁছে যায়। নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের জন্য এই পরিষেবা যথেষ্ট সুবিধাজনক হবে বলেই মত পরিবহণ মহলের। যদিও বাসটি সরাসরি দিঘা পর্যন্ত যায় না, তবে কাঁথি পর্যন্ত পৌঁছে দেওয়ায় পর্যটকদের জন্য দিঘার কাছাকাছি পৌঁছনোর একটি ভালো বিকল্প তৈরি হয়েছে। ফলে পর্যটন ও সাধারণ যাতায়াত-দুই ক্ষেত্রেই এই বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

বাঁকুড়া বাস ইউনিয়নের সদস্য প্রবীর ভান্ডারী জানান, “যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই নতুন নতুন বাস পরিষেবা চালু করা হচ্ছে। এই রুটে বাস চালু হওয়ায় সাধারণ মানুষের ভীষণ উপকার হবে এবং ভবিষ্যতে আরও পরিষেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

এক ঘেয়ে বিস্কুট খেয়ে বিরক্ত? বাড়িতে বানান ওটসের কুকিজ

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে