Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাত-পা বেঁধে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার ৩

এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে খুনে করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার তেহট্ট থানার মোবারকপুর পূর্বপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে খুনে করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার তেহট্ট থানার মোবারকপুর পূর্বপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে একটি ক্লাব ঘর থেকে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘতনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম লিটন বিশ্বাস ওরফে গদাই। তেহট্ট থানার মোবারকপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গদাই একাধিকবার চুরির ঘটনা ঘটিয়েছে। বেশ কয়েকবার চুরির অভিযোগে গ্রেফতারও হয়েছে। জেল হেফাজতে থাকার পর আবার ছাড়া পেয়ে সাইকেল বা ফলমূল চুরি করত বলে দাবি স্থানীয়দের। অবশেষে রবিবার সকালে তাঁর হাত পা বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হয় একটি ক্লাব ঘর থেকে। ওই যুবক কিছুটা ভারসাম্যহীন ছিল বলে জানা গিয়েছে। যদিও গদাইকে এইভাবে খুন করা মেনে নিতে পারছেন না এলাকার মানুষ।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় তেহট্ট থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি দোষীদের খোঁজে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। মৃত যুবকের এক প্রতিবেশী জানান, ওর আজ কাজে যাওয়ার কথা ছিল। ওর জন্য কয়েকটি জামা কেনা ছিল। সেই জামা পাল্টানোর জন্য আমরা বেরিয়েছিলাম। এরপর বাড়িতে আসার পর দেখি ও বাড়িতে নেই। ও ছোট থেকেই চুরি করত। অনেক বার বারণ করেছি। কোনও কথাই শোনেনি। পরে শুনি হাত-পা বেঁধে কেউ বা কারা খুন করেছে।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার