স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনা প্রয়োজনে স্কুলে মোবাইল আনা নিয়ে এবার কঠোর পদক্ষেপের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিশেষ প্রয়োজন ছাড়া বা জরুরি কারণে ছাত্রছাত্রীদের মোবাইল না আনতে পরামর্শ দেওয়া হয়েছে সংসদের তরফে। জরুরি কারণে মোবাইল আনলেও সেটি রাখতে হবে সাইলেন্ট মোডে। আর এই জরুরি কারণ কী সেটা ঠিক করবে স্কুল কর্তৃপক্ষই। আজ, শুক্রবার এমনটাই নির্দেশিকা জারি করেছে সংসদ।

কিন্তু কেন এই নির্দেশ? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অনুমান, রাজ্যের নানা প্রান্ত থেকেই লাগাতার স্কুলে মোবাইলের ব্যবহার বেড়ে যাওয়ার খবর আসছে। পড়ুয়ারা মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে। তাতে একাধারে যেমন পড়ুয়ারা পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়েছে তেমনই মানসিক ক্ষতিও হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাতও ঘটছে। কিন্তু স্কুলেই অনেকক্ষেত্রে মোবাইলের ব্যবহার প্রয়োজনীয় হয়ে পড়ছে বর্তমান ইন্টারনেটের যুগে। বিশেষ করে এখন অ্যাপ নির্ভর রয়েছে কিছু পড়াশোনা। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কী করবে তার সঠিক ব্যাখ্যা অবশ্য দেয়নি সংসদ।

আরও পডুন: মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

অভিভাবকদেরও মোবাইল নিয়ে সচেতনতার বার্তা দেবে সংসদ। পড়ুয়ারা যাতে অকারণে মোবাইল নিয়ে স্কুলে না আসে তা দেখতে হবে অভিভাবক থেকে শিক্ষকদেরও। পাশাপাশি ডিজিটাল শৃঙ্খলা ও সাইবার নিরাপত্তাতেও জোর দিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তা নিয়েও পুরোদমে চলছে চর্চা। সেই বিষয়ে খুব শীঘ্রই জারি হবে নির্দেশিকা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান