‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ত কর্মসূচির জেরে মহালয়ার অনুষ্ঠানে কলকাতায় আসতে পারছেন না। দুর্গাপুজোকে কেন্দ্র করে মহালয়ায় বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি সরকার। সেই অনুষ্ঠানেই মুখ্য অতিথি হিসেবে ছিল প্রধানমন্ত্রীর নাম। তবে তাতে কিছুটা বদল করা হয়েছে। মোদি নন, ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার নিউ আলিপুরের উত্তীর্ণতে বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যস্ত কর্মসূচির জেরে মহালয়াতে ইডেনের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। সেই কথা রাজ্যের প্রশাসনের তরফে ঘোষণা না করা হলেও তাঁর বদলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সেটা এদিন ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ চলতি বছরের দুর্গাপুজোর অনুষ্ঠান শুরু হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই। প্রধানমন্ত্রী না আসায় মহালয়ার অনুষ্ঠানে কিছুটা সূচির বদল করা হয়েছে। এমনটা নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পডুন: এক মাস পার, খোঁজ মেলেনি নেপালে বন্যায় আটকে পড়া হুগলির শিক্ষিকার, মায়ের ফেরার অপেক্ষায় ছেলেরা

আজ, রবিবার নন্দীগ্রামে ভোটপ্রচারের পর সোজা নিউ আলিপুরে বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই হিন্দুদের এক হওয়ার বার্তা দেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘বর্তমান সরকার সংবিধান মেনে চলবে। রাষ্ট্রবিরোধী কোনও কাজ চলবে না পশ্চিমবঙ্গে। যাদবপুরে কিছু টুকরে টুকরে গ্যাং আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগের সরকার হিন্দুদের অপমান করত। হিন্দু ধর্মের যে অপমান করবে তাঁকে বিদায় নিতে হবে। গণতান্ত্রিকভাবে বিদায় নিতে হবে। তেমনটাই হয়েছে। দীর্ঘ ৫০ বছর বাদে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার এসেছে। তাই রাষ্ট্রের পক্ষে সমস্ত কাজ হবে। ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন আনব। লাভ ও ল্যান্ড জিহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। উত্তরাখণ্ড ও গুজরাতের পর পশ্চিমবঙ্গেই অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে। সেই চেষ্টা চলছে। এখন যতখুশি গীতা পাঠ করুন। মন খুলে গীতা বিতরণ করুন।’

দুর্গাপুজো প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘এবারে পুজো হবে শাস্ত্র মতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নয়, বিসর্জন হবে পঞ্জিকা ধরে। আগের সরকার মহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জনের দিন পিছিয়ে দিয়েছিল। এখন এসব হবে না। শাস্ত্র মতে পঞ্জিকা ধরে পুজো করুন। দেবীপক্ষেই পুজোর উদ্বোধন হবে। অষ্টমীতে মদের দোকান বন্ধ।’

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা