বিক্রমগড়ে SIR-র শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ শামি

চলছে SIR-র শুনানি পর্ব। শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে না ম্যাপিং ভোটারদের। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামিরও (Md Shami)।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। কিন্তু বাংলার হয়ে ক্রিকেট খেলার জন্যে তিনি ছিলেন রাজকোটে। তবে ব্যস্ততার জন্যে তিনি শুনানিতে হাজির হতে পারছিলেন না। অবশেষে ব্যস্ততা কাটিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানিতে হাজির হলেন মহম্মদ শামি। তাঁকে অনেক আগেই শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু রাজকোটে বাংলার হয়ে খেলার জন্যে তিনি জানিয়ে দিয়েছিলেন, একটি ব্যস্ততা কাটলেই তিনি শুনানিতে হাজির হবেন। অবশেষে ২০ জানুয়ারি সকাল সকাল কলকাতার বিক্রমগড়ে সাউথ সিটির পিছনে কাটজুনগর স্কুলে এসআইআর শুনানিতে হাজির হলেন ভারতীয় দলের এই ডানহাতি পেসার।

জানা গিয়েছে, তিনি শুনানিতে যাবতীয় কাগজ ও নথি নিয়ে হাজির হয়েছিলেন। এর আগে জানানো হয়েছিল যে, তিনি SIR ফর্মের নিচের পার্ট ২০০২-এর লিঙ্ক ফিল আপ করেননি। সেই কারণেই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। এই বিষয়ে শামির এলাকার কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, ‘ভাবলেও খারাপ লাগে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। তবে সর্বতোভাবে ওনাকে সাহায্য করা হবে।’ ৮ জানুয়ারি থেকে রাজকোটে রয়েছেন মহম্মদ শামি। সেখানে বাংলার হয়ে খেলছেন তিনি। কমিশন সূত্রে খবর, ৯-১১ জানুয়ারির মধ্যে SIR-র শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছিল শামিকে (Md Shami )। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি। শামি জানিয়েছিলেন, তিনি কলকাতায় ফিরে BLO-র সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

অবশেষে তিনি শুনানিতে হাজিরা দিলেন। এদিকে সেলিব্রিটি ব্যক্তিত্বদের মধ্যে সুপারস্টার দেব, অনির্বাণ চক্রবর্তী, লাবণী সরকার এবং তাঁর পরিবার সহ একাধিক টলিউড তারকারা এসআইআরের শুনানিতে হাজিরা দিয়েছেন। এদিকে, ফারাক্কা, চাকুলিয়ার পর উত্তপ্ত বাসন্তী, ফের শুনানি কেন্দ্রে তাণ্ডব চালানো হয়েছে। SIR চলাকালীন আই নশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও তাণ্ডব হয়েছে। বাসন্তীতে SIR শুনানি কেন্দ্রে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্রের খবর, নথি জমার পর রিসিপ্ট না দেওয়ার অভিযোগ উঠেছে। শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে।

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে