বাংলায় বর্ষা বিদায়ে দেরি, জানাল আবহাওয়া দফতর, কেন বিলম্ব ?

Share:

নিজস্ব প্রতিনিধি : জোড়া ঘূর্ণাবর্তের আশঙ্কা। এর প্রভাবে বৃষ্টি জারি থাকবে বাংলায়। দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তর ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এরফলে বঙ্গে বৃষ্টির প্রকোপ থাকলেও তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বর্ষা বিদায়ের কথাও জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি বর্ষা বিদায় না নিলেও আগামী ৩ দিন পর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করার সম্ভাবনা রয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক প্রক্রিয়ার সময় হল ১০-১৫ অক্টোবর। দক্ষিণ বাংলাদেশ ও লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের উপর  ঘূর্ণাবর্ত থাকার জন্য শুক্রবার থেকে রাজ্যে বর্ষা বিদায় শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে এবার কয়েকদিন দেরি হবে। রবিবার থেকে বৃষ্টি কমতে শুরু করলেও, তার আগে ঘূর্নাবর্তের জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জায়গায়। তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে কমবে বৃষ্টির প্রকোপ। উত্তরেও ভারী বৃষ্টি হবে না বলে খবর। কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আট জেলার কোন কোন অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে  দমকা বাতাস বইতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের