শীঘ্রই বর্ষা বিদায়, দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, দুয়ারে শীত ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন দেরিতে হলেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে রাজ্যে। রবিবার থেকেই রাজ্যে কমছে বৃষ্টির প্রকোপ। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর থেকে জেলায়। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকেই উত্তরবঙ্গে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে। ফলে ইতিমধ্যেই গোটা রাজ্য থেকে বর্ষা বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোনও জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই। মঙ্গলবার শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার ছুটির দিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। বর্ষা বিদায় নেওয়ার পরেই কি আসতে চলেছে শীত? প্রশ্ন উঠছে। বর্ষা বিদায় নিলে তাপমাত্রার হেরফের কিছুটা হবে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে খুব বেশি বদল হবে না। বর্ষার শেষে দ্রুত শীতের আগমন ঘটবে না। তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে। চলতি বছরে ঝড়ো ব্যাটিং চালিয়েছে বর্ষা। কখনো নিম্নচাপ আবার কখনো সাধারণ বৃষ্টি প্রভাব ফেলেছে বঙ্গে। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে। তাপমাত্রা নিম্নমুখতী হলেও এখনই শীতের আগমন তেমনভাবে টের পাওয়া যাবে না।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন