১ বছরে বাংলায় যক্ষাতে আক্রান্ত ১ লক্ষ মানুষ, নেপথ্যে কী কোভিড

২০২২ সালে বাংলার বুকে ১ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন যক্ষায়। ২০২১ সালের তুলনায় ১০ হাজার বেশি। আক্রান্তদের একটা বড় অংশই আবার কলকাতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কোন সকাল বাংলার(Bengal) বুকে? এক বছরেই বাংলার বুকে যক্ষায়(TB) আক্রান্ত কিনা ১ লক্ষ মানুষ! কার্যত গত ১ বছরে নীরবে নিঃশব্দে প্রবল গতিতে বাংলার জনমানসকে গ্রাস করে ফেলেছে এই মারণব্যাধি। ভয়টা আরও বেশি যে এই সংখ্যাটা উঠে এসেছে নানা পরীক্ষার জেরে। কিন্তু যারা পরীক্ষা এখনও করেননি বা করাননি, যারা নিজেদের অজান্তে শরীরে মারণব্যাধি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁদের সংখ্যাটা ঠিক কত? রাজ্য স্বাস্থ্যভবনের(Health Department) রিপোর্ট বলছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর—এই এক বছরেই বাংলায় নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ মানুষ। এই স্বাস্থ্যভবন সূত্রেই জানা গিয়েছে, ২০২১ সালে বাংলায় যক্ষা বা টিবিতে আক্রান্ত হয়েছিলেন ৯১ হাজার মানুষ। অর্থাৎ পরের বছর সেই সংখ্যা তো কমেইনি উল্টে আরও বেড়ে গিয়েছে। যার অর্থ আমজনতা যেমন এই মারণব্যাধি নিয়ে সচেতন নন তেমনি রাজ্য প্রশাসনেও কোথাও গাফিলতি রয়েছে এই মারণব্যাধি না ঠেকানোর ক্ষেত্রে। পরিসংখ্যান বলছে শুধুমাত্র ২০২২ সালেই কলকাতার(Kolkata) বুকে ১৩ হাজার মানুষ যক্ষায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন অমর্ত্য সেন না হয় যোগ্যতা দেখলেন, কিন্তু সংখ্যা? সেটা কোথা থেকে আসবে…

স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান বলছে গত ১ বছরের রাজ্যে যে ১ লক্ষ মানুষ যক্ষায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে সরকারি হাসপাতালের রোগীই চারভাগের তিনভাগ—৭৫ হাজার ৮৭৩জন। বাকি একভাগের (২৩ হাজার ৩৭৪) টিবি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে। আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষস্থানে কলকাতা (১২ হাজার ৮২৯)। তার পরই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, অপুষ্টি, ধূমপান বা অন্য ধরনের নেশা থেকে যেমন যক্ষার সংক্রমণ হতে পারে তেমনি দীর্ঘদিন ধরে দূষিত পরিবেশ কাজ করলে, শরীরে কোনও ফাঙ্গাল ইনফেকশন পুষে রাখলে কিংবা পাথর খাদানে কাজ করলে যক্ষার আক্রমণ ঘটতে পারে। কিন্তু এর বাইরে যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে কোভিডের(Covid) সঙ্গে এর কোনও যোগ আছে কিনা? এমন তো হতে পারে যারা বিগত ১ বছরে যক্ষায় আক্রান্ত হয়েছেন তাঁরা হয়তো আগে কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিডে আক্রান্ত হওয়ার দরুণই তাঁদের শরীরে যক্ষা ঠাকানোর মতো পবস্থা আর ছিল না। তার জেরেই সংখ্যাটা ১ বছরে ১ লক্ষের ঘরে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন গঙ্গাসাগরে পূণ্যার্থীদের রেকর্ড ভিড়, রবিবার সন্ধ্যা পর্যন্ত চলবে স্নান

স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা কিন্তু এই সম্ভাবনার কথা একদমই উড়িয়ে দিতে পারছেন না। তবে তাঁরা খুশি যে যারা যক্ষায় আক্রান্ত হয়েছেন তাঁদের দ্রুত চিহ্নিতকরণ করা গিয়েছে এবং তাঁদের চিকিৎসা সময়মতোই শুরু করে দেওয়া গিয়েছে যা প্রাণহাণির ঘটনা ঠেকিয়েছে। একই সঙ্গে তাঁরা এই মারণব্যাধি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পেরেছেন যার জেরে এই রোগ নিয়ে সামাজিক স্তরের উদ্বেগ এখন অনেকটাই যেমন কেটে গিয়েছে তেমনি আরও বেশি সংখ্যায় রোগী চিকিৎসার মধ্যে আসছেন। আসছেন প্রত্যক্ষ সরকারি নজরদারিতে। এতে ‘ওষুধ-ছুট’ আটকানো যাবে। এই পথে আগামী দিনে হেঁটে চললে টিবিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার পথে এগিয়ে যাওয়া যাবে বলেই তাঁরা মনে করছেন।

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর