Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলপাইগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা-ছেলের

মাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ছেলেরও। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎ দফতরের কর্মীদের কাজের ভুলকেই দায়ী করছেন এলাকাবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা বললেও কম বলা হবে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের(Mother and Son)। রবিবার সকালে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) শহরের আদরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই পরিবারের আরও তিন সদস্য। বিদ্যুৎ দফতরের কর্মীদের ভুলের জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রতিবেশীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধা ননীবালা রায়(৬৭)। পাশের ঘরে থাকা মায়ের আর্ত চিৎকার শুনে বাঁচাতে যান ছেলে টিঙ্কু রায়(৩৭)। তিনিও বিদ্যৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার সময় টিঙ্কুবাবুর স্ত্রী ও ছেলেমেয়ে উপস্থিত থাকলেও অল্পের জন্য রক্ষা পান তাঁরা।

জানা গিয়েছে, গতকাল রাতে আচমকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ননীবালা রায়ের বাড়ি। বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পরিষেবা স্বাভাবিক করে দিয়ে যান। তারপরে রবিবার সকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। এরপরই আদরপাড়ার বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের কর্মীদের ভুলে গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও বিদ্যুৎ দফতরের কর্মীদের(Power Department Employees) দাবি, বাড়ির ভিতরের ওয়্যারিংয়ের গন্ডগোলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সামনেই পুজো। তার আগেই একই পরিবারের ২জন সদস্যের এই মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া নামিয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছেন। এলাকার কাউন্সিলর মানসী রায় জানিয়েছেন, ‘ওদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। খবর দেওয়ার পর বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে তা ঠিক করে দিয়ে যায়। তার পর আজ সকালে শুনলাম ওদের বাড়িতে শর্টসার্কিট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।’

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ