শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চা বাগানের সেচের জলাশয়ে পড়ে বিপাকে মা হাতি ও তার শাবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বক্সার জঙ্গল থেকে লোকালয়ের দিকে আসার সময় কোনও ভাবে চা বাগানের সেচের জলাশয়ে পড়ে যায় হাতি দু’টি। সকালে জলাশয়ের মধ্যে মা হাতি ও শাবককে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

ঘটনার খবর দেওয়া হয় বন দফতর এবং পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিক এবং পুলিশকর্মীরা। এরপর শুরু হয় হাতি দু’টিকে জলাশয় থেকে উদ্ধারের তৎপরতা। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে মা হাতি ও তার শাবককে জলাশয় থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের পর হাতি দু’টির শারীরিক পরিস্থিতি পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ফের জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কী ভাবে বক্সার জঙ্গল থেকে বেরিয়ে হাতি দু’টি চা বাগানে ঢুকল এবং কী ভাবে সেচের জলাশয়ে পড়ে গেল, তা খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুনঃ স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

তবে এই ঘটনার মধ্যেই গত মঙ্গলবার  আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের আতিয়াবাড়ি টি এস্টেট থেকে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। শ্রমিকরা কাজের সময় শাবকটির দেহ দেখতে পান। বন দফতর জানিয়েছে, কয়েক দিন আগে একদল হাতি জঙ্গল ছেড়ে ওই চা বাগানে ঢুকেছিল। তাদের দল থেকেই শাবকটি কোনও ভাবে বিচ্ছিন্ন হয়ে যায় বলে অনুমান। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। 

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা