বাড়িতে ‘কেক’ তৈরি করে বি এডে ভর্তির অর্থ জোগাড় করলেন শ্যামপুরের মৌপিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: বিএড- এ ভর্তি হওয়ার ক্ষেত্রে বাধ সাধে অর্থ। কিন্তু উপস্থিত বুদ্ধি ও হাতের জাদু বলে সেই বাধা দূর হল বড়দিনের মরশুমে। বাড়িতে কেক(Cake) তৈরি করে সেই কেক বিক্রি করে বিএড- এ ভর্তির অর্থ সংগ্রহ করলেন শ্যামপুরের এক বি এড পড়ুয়া।বড়দিন কেটে যাওয়ার পরেও সাধারণত বর্ষবরণ সহ শীতের মরশুমে এই সময়টায় কেকের চাহিদা থাকে তুঙ্গে। বর্ষ শেষের ২৫ ডিসেম্বর থেকে নতুন বছরের ১ জানুয়ারি পর্যন্ত কেকের ব্যাপক চাহিদা থাকে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। কিন্তু যত দিন যাচ্ছে ততই বেকারি তৈরি কেকের চেয়ে ঘরে তৈরি কেকের চাহিদা দেখা যাচ্ছে।

আর বাজারের এই চাহিদা কথা মাথায় রেখে বাড়িতে বসে কেক তৈরি করে নিজের বি এডের ভর্তির খরচ তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন হাওড়ার শ্যামপুরের রাধানগর গ্রামের(Radhanagar Village) মৌপিয়া মন্ডল(Moupiya Mandal)। জানা গিয়েছে,”ভূগোলে অনার্স নিয়ে বিএ পাস করার পর বিএডের(B.ED.) জন্য ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলেও অন্তরায় হয়েছিল আর্থিক সমস্যা। আর এক্ষেত্রে বাড়িতে খাওয়ার জন্য কেক তৈরি করলেও কাজে বিপণন করা যায় এবং সেই অর্থ যে কাজে লাগানো যায় এই বিষয়টি মায়ের কাছ থেকে শুনে ঘরের মধ্যেই থাকা বিভিন্ন সরঞ্জাম দিয়ে বিভিন্ন সাইজের প্রচুর কেক তৈরি করেছিলেন ওই ছাত্রী।

বড়দিনের আগে থেকেই সেই কেক বিক্রি করে যা আয় হয়েছে তা দিয়ে, বিএডে ভর্তির কয়েক হাজার টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন। আর ঘরের মেয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মা-বাবা থেকে শুরু করে বিশিষ্টজন শ্রীধর মন্ডলও।শুধু তাই নয়,”এলাকায় রীতিমতো সুনাম কুড়িয়েছে মৌপিয়ার কেক। ইচ্ছে থাকলে যে উপায় হয় এবং কঠিন পরিশ্রম যে অবশেষে সাফল্যে আসে মৌপিয়ার এই উদ্যোগ তা প্রমাণ করছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা