এই মুহূর্তে

ময়না থানায় তলব বিজেপি বিধায়ক অশোককে, নির্বাচনী মরশুমে চাপে পদ্মনেতা

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর সেই মরশুমেই বিজেপি বিধায়কের বেলাগাম মন্তব্য পুলিশের বিরুদ্ধে চাপে ফেলে দিল। কারণ এই বিজেপি নেতা ময়নার বিধায়ক। পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে অশোক দিন্দা অভিযোগ করেন, মাছের গাড়ি থেকে পুলিশ টাকার তোলে। প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে এমন বিতর্কিত মন্তব্য করার জেরে এবার পুলিশ নোটিস দিয়ে তলব করল বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে। সুতরাং বিধানসভা নির্বাচনের আগেই আইনি প্যাঁচে পড়ে গেলেন বিজেপি বিধায়ক। এমনকী বিতর্কিত মন্তব্য করার জন্য ময়না থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।

এদিকে প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটারের মন্তব্যে দলের মুখ পুড়েছে বলেও মনে করেন অনেক বিজেপি নেতা– কর্মীরা। পূর্ব মেদিনীপুরের ময়নায় রয়েছে মৎস্য হাব। যা পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবেই পরিচিত। এমনকী এই মৎস্য হাব থেকেই রাজ্যের মাছের চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে। রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির অভিযোগ, ময়নায় আসা–যাওয়া মাছের গাড়ি থেকে টাকা তোলে পুলিশ। এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখনই পুলিশের নজরে আসে বিজেপি বিধায়কের ভিডিও ক্লিপ। আর অ্যাকশন নেয় পুলিশ। পুলিশের ব্যাখ্যা, সম্মানের সঙ্গে কাজ করার চেষ্টা করে থাকে গোটা দফতর। চেয়ারকে এভাবে অপমান করা অত্যন্ত বাজে প্রবণতা।

অন্যদিকে বিজেপি বিধায়ক এমন মন্তব্য করলেও কোনও তথ্যপ্রমাণ দিতে পারেননি। বরং তাঁর এমন মন্তব্য বিতর্ক তৈরি হয় রাজ্য–রাজনীতিতে। ময়নায় বিজেপির পরিবর্তন সংকল্প সভামঞ্চ থেকে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা বলেছেন, ‘‌মৎস্যজীবীদের গাড়ি থেকে যে হারে টাকা তোলে পুলিশ, সেই রেকর্ড ভিডিও সব আছে। সন্ধ্যা নামলেই স্কুটি নিয়ে তিনজন পুলিশ দাঁড়িয়ে থাকে। প্রত্যেক মাছের গাড়ি থেকে ১০০, ২০০ টাকা তোলা হয়। ৫০ শতাংশ থানায় থাকছে আর বাকি ৫০ শতাংশ পুলিশ সুপার নিচ্ছেন।’‌ এরপরই পুলিশ সুপার এই মন্তব্যের তুমুল বিরোধিতা করেন। আর তলব করার নির্দেশ দেন।

এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে গোটা ঘটনা নিয়ে বলেন, ‘‌ময়নার বিধায়কের একটি ভিডিও ক্লিপ আমাদের নজরে আসে। যেখানে বলা হচ্ছে পুলিশ সুপার পূর্ব মেদিনীপুর বিশেষ পেশার মানুষের কাছ থেকে মাসোহারা নেন। তারপরেই আদালতের মাধ্যমে অনুমতি নিয়ে নোটিস পাঠানো হয়েছে অশোক দিন্দাকে। আর আইন মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কাছে সম্মানটাই গুরুত্বপূর্ণ।’‌ তবে নোটিস পেলেও এদিন অশোক দিন্দা হাজিরা দিচ্ছেন না। বরং আইনজীবীর মাধ্যমে পুলিশকে চিঠি দিয়ে সময় চেয়েছেন পদ্ম বিধায়ক বলে সূত্রের খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্কের হুমকি, আলোড়ন শহরে

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিএফ

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte