‘‌যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন, কে বানিয়েছে?’‌ প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহে আজ সভা করতে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজনীতির নামে হিন্দু–মুসলমান করে থাকে। এই অভিযোগ বারবারই করেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে আবার ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করছে বিজেপি। মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় ছিল হিন্দুত্বের আঁচ। হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপারকে তিনি ব্যাখ্যা করেছেন মা কালী ও মা কামাখ্যার যোগসূত্র হিসেবে। আর তারপরই বহরমপুর থেকে তোপ দাগলেন অভিষেক।

এদিকে ‘ভারত মাতার জয়’ বলে বক্তৃতা শুরু করেন মোদি। বাংলা ভাষায় দু’‌একটা কথাও বলেছেন তিনি। তার পরই গোটা ভাষণ দেন হিন্দি ভাষায়। সেখানে মতুয়া, নমঃশূদ্র সম্প্রদায়কে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী। অথচ বিজেপি হিন্দু–মুসলিম করেই চলেছে বলে অভিযোগ। আর এই হিন্দু– মুসলিম বিভাজনের তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া প্রশ্ন, ‘‌যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছেন, কে বানিয়েছে? হিন্দু না মুসলমান? তার খোঁজ নিয়ে সভা করছেন?‌’‌

অন্যদিকে নাম না করেই তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ‘বেলডাঙার সাম্প্রতিক অশান্তির নেপথ্যে রয়েছে বিজেপির মদতপুষ্ট এক ‘নতুন গদ্দার’। বাংলায় নতুন এক গদ্দার তৈরি হয়েছে। বিজেপির বাবুদের ইন্ধন আর মদতেই বেলডাঙায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনও উস্কানিতে যেন কেউ পা না দেন। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। ধর্মে ধর্মে বিভাজন ঘটিয়ে যারা অশান্তি ছড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে। সকাল থেকে নানা মহলের সঙ্গে কথা বলেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই ঘটনার পিছনে বিজেপির বাবুদের মদত রয়েছে। এই মাটিতে এক নতুন গদ্দার তৈরি হয়েছে। আমি আজ না এলে ওই গদ্দারদের আরও অক্সিজেন দেওয়া হতো।’‌

এছাড়া বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে সরাসরি নিশানা করেন অভিষেক। পাশাপাশি নাম না করেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেকের কথায়, ‘‌একজন গদ্দার, একজন মীরজাফর আর একজন বিজেপির ডামি ক্যান্ডিডেটকে আপনারা বিদায় দিয়েছেন। এবার এই নতুন গদ্দারকেও হারাতে হবে। যারা ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে মানুষকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসকে ২৫০-র বেশি আসন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে