চাপড়ায় রোডশো অভিষেকের, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, চাপড়া : মুর্শিদাবাদের বহরমপুরের পরে রবিবার নদিয়ার চাপড়ায় রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাপড়া বিধানসভা কেন্দ্রে রোডশো করায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পায়। চাপড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীনগর মোড়ে অনুষ্ঠিত হয় এই রোড শো।

জানুয়ারি মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রণসংকল্প সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় তাঁকে বিভিন্ন ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার দু’ধারে ভিড়ের মাঝে গাড়ির মাথায় দাঁড়িয়ে রোড শো করেছেন। সভা মঞ্চ বা রোড শো থেকে কারোর অসুস্থতার খবরে তাকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছেন। রবিবার হেলিকপ্টারে করে চাপড়ায় আসেন অভিষেক। তারপর শ্রীনগর মোড় থেকে রোডশো শুরু করেন। রোডশো শেষে তিনি রাস্তার ধারে একটি জনসভায় ভাষণ দেন, যেখানে তিনি বিজেপির তীব্র সমালোচনা করেন।

চাপড়ার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভগবদ গীতার শ্লোক আবৃত্তি করতে শোনা গিয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার অভিযোগও তোলেন। তিনি বলেছেন, রেশন থেকে শুরু করে আবাসন প্রকল্প পর্যন্ত সবকিছুতে সাহায্য করছে রাজ্য সরকার। মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিষেবা প্রদান করছে তাঁরা। অথচ কেন্দ্র বিভিন্নভাবে বাংলাকে বঞ্চিত করছে। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোও তুলে ধরেন। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

কেন্দ্রীয় বঞ্চনার কথা যেমন এদিন উঠে এসেছে তাঁর গলায়, তেমন শোনা গিয়েছে পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচারের কথা। শোনা গিয়েছে এসআইআরের নামে নির্যাতনের কথা।

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের