শ্রমিকদের ওপর জুলুমের প্রতিবাদে আন্দোলনের ডাক দিলেন অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর:শ্রমিক স্বার্থে সবসময় লড়াই ময়দানে থাকেন ব্যারাকপুরের লড়াকু সাংসদ অর্জুন সিং। নানান সময় এই শ্রমিকদের স্বার্থে বিভিন্ন জুটমিলের গেটের সামনে পথসভা করে লড়াইয়ের ডাক দেন সাংসদ। আজ ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের(Reliance Jute Mill) গেটের সামনে শ্রমিকদের ওপর জুলুমবাজির প্রতিবাদে জুট টেক্সট টাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে এক পথসভার আয়োজন করা হয়েছিল।

যেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, তৃণমূল যুবনেতা মন্নু সাউ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় সহ অন্যান্য তৃনমূল নেতৃবৃন্দ। সাংসদ বলেন, মিল মানেজমেন্টের সাথে মিলে কিছু অসাধুচক্র মিলের ভেতরে শ্রমিকদের ওপর জুলুমবাজি চালাচ্ছে। আমরা দীর্ঘদিন লড়াই করে শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া পাইয়ে দিয়েছি।

শ্রমিকদের স্বার্থে আমি সব সময় লড়াই করেছি, আগামী দিনে ম্যানেজমেন্ট কে বোঝাতেও আমি আন্দোলনে পথে থাকবো। শ্রমিকদের স্বার্থ যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেদিকে তিনি নজর রাখবেন বলে জানান। নতুন মেশিন আনার অজুহাতে শ্রমিকদের যাতে কর্ম ব্যাঘাত না ঘটে সে ব্যাপারেও সতর্ক করেন সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh)।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ