অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় পুলিশ দায়ী : অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: জঙ্গলমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপর হামলার ঘটনার পেছনে পুলিশের একাংশের ব্যর্থতা ও রাজনীতিকেই দায়ী করলেন ব্যারাকপুরের সাংসদ(MP) অর্জুন সিং। ব্যারাকপুরে গুলি চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীর তরতাজা ছেলেকে খুন করার ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতিতে। কড়া ভাষায় ঘটনার নিন্দা জানিয়েছেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।

এরমধ্যেই সাংসদ অর্জুন সিংকে(Arjun Singh) কার্যত নিশানা করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। শিল্পাঞ্চলের বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় ব্যারাকপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, যিনি আজ বড় বড় কথা বলছেন সেই ব্যারাকপুরের সাংসদই গোটা শিল্পাঞ্চল জুড়ে বোম গুলির কারখানা তৈরি করেছেন। গোটা এলাকায় দুষ্কৃতীদের মুক্তাঞ্চল তৈরি করেছেন অর্জুন সিং নিজেই। সেই বিষয় নিয়েই চাঁচাছোলা ভাষায় সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়কে নিশানা করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, গার্গী চট্টোপাধ্যায় নামে কোন কমরেড আমার জানা নেই।আমি জানি ও বারবার ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ফেল করে এসএফআইয়ের নামে চাঁদা তুলত। একধাপ এ গিয়ে তিনি বলেন, নৈহাটির অঞ্জন দাশগুপ্ত ও গার্গী চ্যাটার্জি মিলে তখনকার সময় কি তান্ডব চালিয়েছে তা মানুষ জানে।

ও কোন কমরেড আমি জানিনা। ৩৪ বছর রাজ্যে বাম শাসন চলাকালীন মানুষ দেখেছে বোমা ,গুলি। আজও মানুষ শিল্পাঞ্চলকে দেখছে। আমি মুখ খুললে অনেকের অসুবিধা হয়ে যাবে। অন্যদিকে গতকাল তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Avisekh Banerjee) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। সেই বিষয় নিয়েও সাংসদ বলেন, এত বড় হাইপ্রোফাইল একটা সমাবেশে আমি পুলিশের রাজনীতি বলবো না। কিছু মানুষের বিশ্বাসঘাতকতার জন্যই এই ঘটনা ঘটেছে। এর আগে ব্যারাকপুরের সংসদ সোনার দোকানে ডাকাতদের গুলিতে মালিকের ছেলে নিহত হওয়ার পর সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজন বোধে তার নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশদের সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন সাধারণ মানুষের নিরাপত্তা নেই।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে