মেদিনীপুর লোকসভার ৭টি বিধানসভা এলাকায় শুরু হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভা এলাকায় উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। রবিবার সাংসদ জুন মালিয়া(MP Jun Malia) মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিদের দেখতে যান। সেখান থেকে ফিরে মেদিনীপুর সার্কিট হাউসে উন্নয়ন মূলক প্রকল্পের কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েতিনি জানান , মেদিনীপুর , মোহনপুর , দাঁতন , এগরা , শালবনি , খড়গপুর গ্রামীণ এলাকার মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

এরমধ্যে রয়েছে রাস্তা , মিনি মার্কেট , কমিউনিটি হল , স্কুলের প্রাচীর , প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ নির্মাণ , বেলদা স্টেডিয়ামের(Belda Stadium) একাংশর কাজ। এই অর্থ বর্ষের মধ্যেই কাজ গুলি শেষ হবে। মোট ৩ কোটি টাকার কাজ। সব কাজ গুলিই বিডিও অফিসের মাধ্যমে হবে।মেদিনীপুর শহরের পথ কুকুরদের আশ্রয়স্থল গড়ে তোলার জন্য পুরসভাকে ২৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।খড়গপুর রেল এলাকায় রেল কলোনী নিয়ে ইতিমধ্যেই তিনি রেল আধিকারিক দের সঙ্গে বৈঠক করেছেন।

সেখানে যাতে বিদ্যুৎ , পানীয় জল , রাস্তা , নতুন বাড়ি নির্মাণ বা মেরামত করা নিয়ে রেল যাতে কোনো বাধা দিতে না পারে সেবিষয়ে জানিয়েছেন। দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ , তাঁতিগেড়িয়ায় আন্ডার পাশ গড়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন।সম্প্রতি শালবনিতে রেল শতাধিক দোকান উচ্ছেদ করে । অবিলম্বে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে। আগামী দিন মেদিনীপুরে লাগাতার উন্নয়ন হবে বলে দাবি করেন জুন মালিয়া।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের