বাইরে থেকে আসা দিল্লিভাষীদের দাদাগিরি – গুন্ডাগিরি মানবো না ,হুংকার শতাব্দীর

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: বাইরে থেকে আসা দিল্লিভাষী দাদাগিরি, গুন্ডাগিরি মানুষের কথা মানবো না। রবিবাসরীয় প্রচারে সাংসদ শতাব্দী রায়(MP Satabdi Roy) সন্দেশখালিতে এভাবেই স্পষ্ট হুংকার দেন। বিধানসভা নির্বাচনের শেষ রবিবারের প্রচারে শতাব্দীর জনসভায় জনজোয়ার ছিল।রবিবারের শেষ প্রচারে সন্দেশখালির তৃণমূল প্রার্থী ঝরনার প্রচারে হাজির হন সাংসদ শতাব্দী রায়। উপচে পড়া ভিড় ছিল দ্বীপ অঞ্চলে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির(Sandeshkhali) কোড়াকাড়ি গ্রাম পঞ্চায়েতের ধুচনেখালি স্কুলমাঠে তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দারের সমর্থনের শতাব্দী রায় প্রকাশ্য জনসভা করেন রবিবার।

দ্বীপ অঞ্চলে মায়েদের উদ্দেশ্যে সাংসদ শতাব্দী রায় বলেন, বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির উপরে ভরসা করবেন না। যেভাবে তৃণমূল সরকার আপনাদের পাশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প পরের পর দুয়ারে পৌঁছে দিয়েছে সেই কথা মনে রাখবেন। লক্ষীর ভাণ্ডার, যুব সাথী সহ একাধিক প্রকল্পতে আপনারা সুবিধা পাচ্ছেন। সেগুলো মানবিক মুখ্যমন্ত্রী করেছেন । মিথ্যে প্রতিশ্রুতি ভাওতা বাজি রুখে দিন। আমরা আবার সরকারের ক্ষমতা আসছি। ৪ মে’র দিন জানতে পারবেন তৃণমূল কংগ্রেস ২০০ সিটের বেশি সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনে আবার সরকার গঠন করবেন।

বিরোধীরা যতই মিথ্যে অপপ্রচার, কুৎসা ,রটনা করুক না কেন বাংলার মানুষ তা রুখে দেবে।যতই একটি রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি এনে বাংলার মানুষকে বিভাজন করার চেষ্টা করে বাংলা দলের চেষ্টা করছে তা কখনো হবে না ।বাংলার নির্বাচন আসলে বাইরের থেকে লোক আসে। পাঁচ বছর অন্তত। তাদের আর দেখা যায় না ।মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আপনাদের কাছে সারা বছর থাকেন। তিনি থাকলে আমরা ভালো থাকবো। আমাদের কথা ভাষা তিনি ভাল রকম বোঝেন ।বাইরের মানুষকে এখানে আসতে দেবেন না। রাজত্ব করতে দেবেন না। সন্দেশখালি জনসভা থেকে আবেদন জানান শতাব্দী রায়।

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার