অনুব্রত মণ্ডল ইস্যুতে মুখ খুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়

Share:

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি: অনুব্রত মণ্ডলের বিষয়টি দল দেখছে। এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। শনিবার নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়(MP Satabdi Roy)। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে শনিবার বড়মার মন্দিরে পুজো দিতে এলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি মন্দিরে পুজো দেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রথমবার বড়মার কাছে তার আসা। তবে এখানে এসে যথেষ্টই খুশি তিনি। এত মানুষের ভিড় ভক্তি দেখে তিনি অভিভূত। তার খুব ভালো লেগেছে নৈহাটির বড়মার মন্দিরে এসে। মায়ের কাছে পুজো দিলেন।বড়মার প্রতি এত মানুষের ভিড় এত মানুষের ভক্তি যা দেখে আমারও ভালো লাগলো এখানে এসে।

তবে অনুব্রত মণ্ডল নিয়ে তিনি বলেন, এই বিষয়টা নিয়ে সমস্তটাই দল দেখছে। এ বিষয়ে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমি এই নিয়ে কোন মন্তব্য করব না। অনুব্রত মণ্ডল ইস্যুতে সাংবাদিকদের করা সমস্ত প্রশ্নের উত্তর এভাবেই এড়িয়ে গেলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) রবিবার সন্দেশখালিতে যাচ্ছেন। সেখানে তিনি আত্ম বলিদান সভা করবেন। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি আছে বা এই ধরনের কর্মসূচি করার অধিকার আছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার এসডিপি অফিসে গিয়ে হাজিরা দিয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)  বলেন, তিনি কয়েকটা দিন হালচাল দেখবেন। তারপর তিনি যা বলার বলবেন। তিন চারদিন তিনি কোন মন্তব্য করবেন না। এদিকে অনুব্রত মণ্ডলের পাশাপাশি বোলপুর থানার আইসি লিটন হালদারের বিষয় তদন্ত শুরু হয়েছে। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন বোলপুর থানার আইসি’র শাস্তি হবে। অনুব্রত মন্ডলের কিছু হবে না।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে