গেমের আইডি হ্যাকিং নিয়ে বিবাদ, খুন হলেন নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গেম খেলতে গিয়ে খুন হয়েছে এমন ঘটনা প্রথম নয়। তবে এবার রাজ্যে ফ্রি ফায়ার গেমের আইডি হ্যাকিং জন্য খুন হলেন একজন নাবালক। মৃত নাবালকের নাম  পাপাই দাস। জানা গিয়েছে, ওই যুবক মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধ প্রকল্প আবাসনের বাসিন্দা।  বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই যুবক। সেই কারণেই পুলিশের কাছে ডায়রি করে পাপাইয়ের পরিবার। এই ঘটনার পরেই পুলিশ ওই নাবালকের চারজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে।

তাঁদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় পুলিশ সন্দেহ শুরু করে।পাপাইয়ের পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ চার বন্ধু অনিক কর্মকার, রৌশন জমাদার, আব্বাস শেখ, শুভজিৎ মাঝিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। ইতিমধ্যেই এই চার জন যুবককে আটক করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে অনিকের একটি ফ্রি ফায়ার গেম ছিল। সেই গেম দুহাজার টাকায় কিনেছে পাপাই। তারপর অনিক পাপাইয়ের কাছে ওই আইডিটা চায়। পাপাই ওটা দিয়েও দেয় রৌশনের সাহায্যে অনিক গেমের আইডি পাল্টে দেয়।

এই ঘটনার পরে তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়। এই ঘটনার জেরে পাপাইকে খুন করে । শুধু তাই নয় প্রমাণ লুট করার জন্য পাপাইকে পুড়িয়ে খুন করে তারা । অন্যদিকে সোমবার ঘোড়ায়পাড়া-নিশিন্দ্রা নৌকাঘাটের ৮ নম্বর ফিডার ক্যানেলের কাছে জঙ্গল থেকে এক কিশোরের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে ওই দেহটি পাপাইয়ের। ইতিমধ্যেই পুলিশ এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?