মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তপ্ত মালদহের মানিকচক। রবিবার আচমকাই সেখানে চলল বোমাবাজি । আর তাতেই মৃত্যু হল কংগ্রেস নেতার।  মৃতের নাম বছর ৪২- এর সইফউদ্দিন শেখ। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই বোমাবাজির জেরেই এদিন মানিকচকে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, এদিন সকালে জনবহুল চৌকি ধরমপুর  বাজারে  গিয়েছিলেন  কংগ্রেস নেতা সইফউদ্দিন শেখ । সেইসময় তাঁকে লক্ষ্য করেই বোমা মারা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এই বোমা পড়ার পর বাজার ফাঁকা হয়ে গিয়েছে।  কারা এই হামলা চালাল, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনার পর মৃতের এক আত্মীয়  জানিয়েছেন, ‘ সকালে বাজার করতে গিয়েছিলেন সইফউদ্দিন। সেইসময়  পিছন দিক থেকে পিঠে দুটো বোমা মারে  দুষ্কৃতীরা । আর তাতেই রক্তে ভেসে গিয়েছে রাস্তা।‘ তবে আচমকাই কেন এমন হামলার ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।  সূত্রের খবর, মানিকচকের এই গ্রাম পঞ্চায়েত এলাকা দীর্ঘদিন ধরেই তৃণমূল এবং কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত।  পঞ্চায়েত নির্বাচনের সময়েও গোপালপুর এলাকা মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল।  এরপর আবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস