এবার আবাসনেই ভোটকেন্দ্র! মুখ্য নির্বাচনী অধিকারিক দফতরকে জানালো কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্য সরকার ইতিমধ্যেই ৮,৫০৫ জন গ্রুপ-বি কর্মীর বায়োডেটা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে এই তালিকা ঘিরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরের পক্ষ থেকে কিছু প্রশ্ন তোলা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে দিল্লি সফর শেষে সিইও মনোজ আগরওয়াল বুধবার রাতে রাজ্যে ফিরেছেন। সেই কারণেই ওই দিন সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই ধাপে ধাপে নিয়োগপত্র বিতরণ শুরু হবে।আদালতের নির্দেশ মেনে গ্রুপ-বি কর্মীদের একটি বড় অংশ বুধবার বিভিন্ন জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) দফতরে হাজিরা দিয়েছেন। তবে তাঁদের নির্দিষ্ট দায়িত্ব বা কাজের ক্ষেত্র এখনও স্পষ্টভাবে জানানো হয়নি বলে জানা যাচ্ছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত নতুন সূচি অনুযায়ী, আগামী শনিবারের মধ্যেই শুনানি প্রক্রিয়া শেষ হবে। পাশাপাশি ২১ ফেব্রুয়ারির মধ্যে স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে, আসন্ন রাজ্য নির্বাচনের প্রস্তুতিতে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে নতুন করে বুথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সিইও দপ্তরের তরফে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান মিলিয়ে মোট ৭৮টি বেসরকারি আবাসন ও বহুতলে বুথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিটি বুথে আনুমানিক ৪০০ থেকে ১,০০০ জন ভোটার থাকবেন বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে পর্যালোচনা বৈঠক হবে এবং তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১। নির্বাচন কমিশন প্রতি বুথে সর্বাধিক ১,২০০ জন ভোটার রাখার পরিকল্পনা করছে। সেই হিসাবে বুথের সংখ্যা প্রায় ৯৪ হাজারে পৌঁছতে পারে। তবে ‘সার’ প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ গেলে বুথের সংখ্যা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ