রাজ্যে বাজ পড়ে ৪জেলায় ১৫ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ,উত্তর চব্বিশ পরগনা: বৃহস্পতিবার রাজ্যে বাজ পড়ে পাঁচটি জেলায় মোট ১৫ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে পূর্ব বর্ধমানে পাঁচজনের ,উত্তর ২৪ পরগনা জেলায় তিন জনের এবং পশ্চিম মেদিনীপুরে চারজনের মৃত্যু হয়। এছাড়া মুর্শিদাবাদ জেলায় সামসেরগঞ্জ ও ভরতপুরে তিনজনের মৃত্যু হয়, ঝাড়গ্রামের শালবনীতে একজনের মৃত্যু হয়।

জানা গিয়েছে,বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু’নম্বর ব্লকের অন্তর্গত কাগ্রাম এলাকার মাঠে কাজ করবার সময় বজ্রাঘাতে মৃত্যু হল হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখ (২৬) নামের দুইজনের এবং গুরুতর জখম হয়েছেন বজ্রাঘাতে হেলু শেখ, আমিনুর শেখ এবং হেরু শেখ নামের তিন ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।আশঙ্কাজনক অবস্থায় মোট পাঁচজনকে প্রথমে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকাই তাদের প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকেরা ।

এর পাশাপাশি সালার থানার(Salar P.S.) পুলিশ ঘটনার খবর পেয়ে মৃত দুই ব্যক্তির দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল (Kandi Hospital)মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য এবং সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করে খতিয়ে দেখছে মৃত্যুর কারণ কি। সালার থানার পুলিশ সূত্রে খবর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছেগোটা এলাকা জুড়ে। কান্নার রোল পরিবার জুড়ে এবং শোকের ছায়া গোটা গ্রামে। অন্যদিকে সামসেরগঞ্জ থানার লক্ষীনগরে  নদীর ধারে থাকা অবস্থায় হঠাৎ বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। আহত আরো তিন। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার লক্ষীনগরে। মৃত ওই যুবকের নাম সালাউদ্দিন শেখ(২১)। তার বাড়ি ফরাক্কা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এনায়েতনগর গ্রামে। মাস কয়েক আগেই বিয়ে হয়েছিলো ওই যুবকের। জানা গিয়েছে, এদিন দুপুরে পাশের গ্রাম লক্ষীনগরের গঙ্গা নদীর ধারে এসেছিলেন ওই যুবক। সেসময় নদীতে থাকা একটি নৌকা ডাঙাতে নিয়ে আসার জন্য কাজ করছিলেন আরো তিন যুবক।

তাদের সহযোগিতা করতে নৌকা ডাঙ্গায় উঠিয়ে নিয়ে আসতে নদীর ধারে যায় বছর ২১ শের যুবক সালাউদ্দিন শেখ। তখনই কার্যত হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি। তার মাঝেই পরে বাজ। নদীর তীরে বাজ পড়তেই কার্যত সংজ্ঞা হারান চার যুবকই। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় বাসিন্দারা চারজনকে সামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই সালাউদ্দিন শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মাস কয়েক আগেই বিয়ে হওয়া ওই যুবকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মুর্শিদাবাদ জেলার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার শালবনিতে(Salbani)বাজ পড়ে আরো একজনের মৃত্যু হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল