গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুর্শিদাবাদের উমরপুরে গরু পাচার মামলার তদন্তে সিআইডি-র সিজ করা একটি পাঁচতলা বহুতলে ভয়াবহ আগুন। বুধবার সকালে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পরিত্যক্ত ভবনটিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ভবনের ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ এবং দমকলের দু’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবনটি গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ভাগ্নেদের মার্বেলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরেই ভবনটি সিজ করে রেখেছিল সিআইডি। বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই ভবনেই এ দিন আগুন লাগায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনও নথি বা প্রমাণ নষ্ট করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল কি না, সেই প্রশ্নও উঠছে।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এনামুল হকের তিন ভাগ্নে জাহাঙ্গির আলম, হুমায়ুন কবির ও মেহেদি হাসানের উমরপুর মোড়, রাজারহাট-সহ বিভিন্ন এলাকায় মার্বেলের ব্যবসা ছিল। আর্থিক লেনদেন ও কালো টাকা সাদা করার অভিযোগে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থা। এবার সিজ করা ভবনে আগুনের ঘটনায় তদন্তে নতুন মোড় আসে কি না, সেদিকেই নজর।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস