চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় দুর্ঘটনা বহরমপুর রেলস্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ওপর আচমকা ভেঙে পড়ে বিদ্যুতের আর্থিং ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি ভারী লোহার পাত। ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার (২৭ জুলাই) দুপুরে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য বহু যাত্রী ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্ল্যাটফর্মের শেডের পাশে থাকা বিদ্যুতের আর্থিং কাঠামোর একটি লোহার পাত হঠাৎ খুলে নিচে পড়ে যায়। উপস্থিত যাত্রীদের মধ্যে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনার পর রেলকর্মী ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন: যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

যদিও এই দুর্ঘটনার জেরে রেল চলাচলে কোনও প্রভাব পড়েনি। ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবেই চালু রয়েছে। কী কারণে লোহার পাতটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর