মালদহের পর এবার মুর্শিদাবাদ, পোস্টার দিয়ে খুনের হুমকি তৃণমূল নেতাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক তৃণমূল নেতাকে টার্গেট। নতুন বছরের দ্বিতীয় দিনেই দুষ্কৃতীদের গুলিতে  নিহত হয়েছেন মালদহের এক তৃণমূল নেতা। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খুনের হুমকি পেলেন মুর্শিদাবাদের এক তৃণমূল নেতা।

প্রতিদিনের মতই মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারি গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য মণিরুল ইসলাম ঘুম থেকে উঠে দরজা খোলেন। এরপর দেখে বাড়ির সামনে ঝুলছে এক পোস্টার। তাতে তৃণমূল নেতার ছবির উপর লাল রঙ দিয়ে কেটে দেওয়া হয়েছে। তলায় লেখা ‘মৃত্যুর পর আল্লাহর কাছে প্রত্যাবর্তন’। নিচে আবার রাখা রয়েছে প্যাকেট। তার মধ্যে আবার গুলির খোল, রয়েছে রক্তাক্ত বুলেট। এই পোস্টার দেখেই আতঙ্কিত হয়ে ওঠে তৃণমূল নেতার গোটা পরিবার।

এই ঘটনায় তৃণমূল নেতা মণিরুল ইসলাম বলেন, “আজ সকালবেলায় কেউ কালো কাপড়ে জড়িয়ে গুলি, গুলির মেশিন, তার সঙ্গে আমার ছবি, আমায় কীভাবে মারা হবে, কীভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, মৃত্যুর পর মুসলিমদের যা লাগে তা আতর, গোলাপ, সব প্যাক করে দিয়ে গিয়েছে। লিখে দিয়েছে এটা শেষ সুযোগ। অনেক ছবি দিয়েছে। কে বা কারা করছে জানি না। নওদা থানার ওসিকে জানিয়েছি। পুলিশ তদন্ত করবে।”

সবজি রান্নার সময় বারবার পুড়ে যাচ্ছে মশলা? ৫ সহজ কৌশলে মিলবে সমাধান

সাড়ে তিন বছরের শিশুকে শারীরিক যৌন নির্যাতনের অভিযোগ, আটক যুবক

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নির্যাতনের ছবি, পরদিনই রহস্যমৃত্যু বধূর! কাঠগড়ায় স্বামী

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো