প্রথম কন্যাসন্তানের জন্ম, ফুলে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে আনল পরিবার

Share:

নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘী: সমাজে কন্যা সন্তান আজও বহু পরিবারে অনাহূত। মেয়ে হয়েছে শুনে এই একবিংশ শতকে দাঁড়িয়ে বহু তথাকথিত শিক্ষিত মানুষও নাক সিঁটকান। আজও কন্যাসন্তান জন্মকে কেন্দ্র করে নানা কুসংস্কার ও অবহেলার ছবি দেখা যায়। সেখানে সাগরদিঘী ব্লকের জগদ্দল গ্রামে তৈরি হল এক ভিন্ন আবহ। সম্পূর্ণ যেন ভিন্ন চিত্র। পরিবারে প্রথম কন্যাসন্তান জন্মিয়েছে। আনন্দে আটখানা পরিবার। এলাহি আয়োজনের মধ্য দিয়ে ফুল আর লাল-স্সাদা বেলুনে জানো গাড়িতে করে নবজাতককে ঘরে আনলেন সুমাইল শেখ ও তাঁর পরিবার। গোটা গ্রাম অবাক হয়ে গিয়েছে এমন এলাহি উদযাপন দেখে।

সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সুমাইল শেখের স্ত্রী উর্মি খাতুন। মেয়ে হয়েছে এই খবর ছড়াতেই পরিবার ও গ্রামবাসীর মধ্যে আনন্দের বাতাস বইতে শুরু করে। হাসপাতালেই গোলাপ ফুল ও চকোলেট বিতরণ করে উদযাপন করেন পরিবার। তারপর শুরু হয় নবজাতককে বরণ করার প্রস্তুতি। সুন্দর করে সাজানো হয় গাড়ি। ফুল দিয়ে সজ্জিত গাড়িতে রীতিমতো উৎসবের মেজাজে নবজাতককে নিয়ে বাড়ি ফেরেন সুমাইল শেখ।

পেশায় গাড়ি চালক সুমাইল শেখ। তার পরিবারে ছেলে আছে, মেয়ে নেই। স্বভাবতই মেয়ে হয়েছে বলে খুশির অন্ত নেই। সুমাইল দরাজ কণ্ঠে বলেন, “আজকাল অনেকেই মেয়ে হলে মন খারাপ করেন। কেউ মেয়েহলে আস্তাকুঁড়ে ফেলে দেন বা গর্ভেই হত্যা করেন। এটা একেবারেই ভুল। ছেলে হলেও যেমন খুশি, মেয়ে হলেও তেমন খুশি। আমাদের প্রথম সন্তান মেয়ে, তাই আমরা আনন্দের সঙ্গে তাকে বাড়ি আনছি।”
সুমাইলের পরিবারও জানিয়েছে তাঁদের বাড়িতে কখনও ছেলে মেয়েকে আলাদা করে দেখা হয় না। ছেলে-মেয়ে ভেদাভেদ করার কোনও মানে হয় না। সন্তান মানেই আশীর্বাদ। এই ভাবনা এবং উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন গ্রামবাসীরাও।

সমাজে যখন কন্যাসন্তান জন্মের পর মায়ের উপর অত্যাচার কিংবা নবজাতককে অবহেলার ঘটনা এখনও সামনে আসে, তখন জগদ্দলের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা দিল। পুত্র-কন্যার ভেদাভেদ নয়, প্রত্যেক সন্তানই সমান আনন্দের উৎস- এই কথাই যেন জানালেন তাঁরা।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস