নববর্ষে খুলল মিষ্টির দোকান-কাজ শুরু করল বিড়ি শ্রমিকরা, শান্তি ফেরাতে ‘বৈঠক’ মুর্শিদাবাদে

Share:

বর্তমানে সংশোধিত ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গত ৫ দিন ধরে চূড়ান্ত অশান্তির পরে আসতে আসতে শান্ত হতে শুরু করেছে মুর্শিদাবাদ এলাকা। মূলত সোমবার থেকেই শান্তি ফিরতে শুরু করেছিল। মঙ্গলবার সেই ছবি আরও প্রকট হয়। ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েত, এমনকি পাড়ায় পাড়ায় পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক হয়েছে। গত ২৪ ঘণ্টায় এমন শতাধিক শান্তি বৈঠক হয়েছে। নববর্ষের সকালে তার প্রভাবও দেখা গিয়েছে। মঙ্গলবার সেখান থেকে আসা খবর বলছে সকালে ধুলিয়ান বাজার এলাকায় বেশ কয়েকটি মিষ্টির দোকান খুলেছে। সংখ্যায় কম থাকলেও রয়েছেন ক্রেতারাও। এ ছাড়া দু’টি কাপড়ের দোকান এবং তিনটি ওষুধের দোকানও খোলা হয়েছে। ধীরে ধীরে কমছে আতঙ্ক।

সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের মহল্লাতেও কাজ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে বন্ধ থাকা বিড়ি কারখানাগুলিও খুলতে শুরু করেছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ তৎপরতায় ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে এলাকাগুলি। পুলিশের উদ্যোগে শান্তি বৈঠকগুলিতে কোথাও উপস্থিত ছিলেন স্থানীয় থানার ওসিরা, আবার কোথাও থেকেছেন রাজ্য পুলিশের ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ (ওএসডি)-রা। নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া আটকাতে বিভিন্ন সম্প্রদায় ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বুথ স্তরে তৈরি করে দেওয়া হয়েছে শান্তি কমিটি। কোনও রকম অশান্তি বা গুজবের খবর মিললে তা পুলিশের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছে কমিটির উপরে। সোমবার তা আরও ব্যাপক পরিসরে হয়েছে।

এর মধ্যে নতুন করে কোনও অশান্তির প্ররোচনা এড়াতে পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা যৌথ ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, উস্কানি ও প্ররোচনার ঘটনায় ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়ে এগোচ্ছে রাজ্য পুলিশ। শান্তি কমিটি তৈরি করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানোর কাজ চলছে বলেও জানান তিনি। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি নীলোৎপল পাণ্ডেও জানিয়েছেন, বিএসএফ ধৈর্যশীল রয়েছে। তবে কোনও ধরনের প্ররোচনা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, উপদ্রুত এলাকাগুলিতে শান্তি ফেরানোই বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। বস্তুত, গত কয়েক দিনের অশান্তিতে অনেকেই ভয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তাঁদের সকলকেই ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বিএসএফ।

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ