দরিদ্র মুসলিম বোনের বিয়ের আয়োজনে হিন্দুরা, আপ্লুত মন্ত্রী

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ভাই-বোনের সম্পর্ক কোনও বেড়াজাল মানে না। সেটা ধর্মের ক্ষেত্রেও আলাদা হলে সম্পর্কের টানে মুক্ত হয় বেড়াজাল। যেমনটা ঘটল বর্ধমানের কালনার পাতিলপাড়ায়। মুসলিম যুবতী বোনের বিয়ে দিলেন কিছু হিন্দু ভাইরা। এলাকায় তাঁরা তৃণমূল কর্মী বলে পরিচিত। এই ঘটনা দেখে মুগ্ধ হলেন পূর্বস্থলীর বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ।

পাতিলপাড়ার এক ছোট্ট মাটির ঘরে বোন জেসমিনকে নিয়ে সংসার করেন আজহারউদ্দিন মণ্ডল। সমবায় সমিতির নূন্যতম মাইনের কর্মী আজহার অনটন সত্ত্বেও বোনকে বিএ পাস করান। কিন্তু বিয়ের জন্য টাকা জোগাড় করতে পারছিলেন না। সম্বন্ধ পাকা হলেও টাকাপয়সার কাছে আটকে যায় বিয়ে। চিন্তায় ঘুম চলে যায় আজহারউদ্দিনের। আর এই কথা জানতে পেরেই এগিয়ে আসে এলাকার তৃণমূল কর্মীরা। মুসলিম বোনকে বিয়ে দেওয়ার আয়োজন করে তারাই। মুসলিম যুবতীর বিয়ে সম্পন্ন করতে যান হিন্দু ভাইরা। তাঁরাই বিয়ের সাজপোশাক, আসবাবপত্র থেকে শুরু করে অতিথি আপ্যায়ন– সবটাই করেছেন বলে জানা গিয়েছে। এই বিয়ের মাধ্যমেই সাম্পদ্রায়িকতার সম্প্রীতি নিয়ে ভালো বার্তা গিয়েছে বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

আজহারের অর্থাভাবে বোনের বিয়ে দিতে পারছেন না জেনে তৎপর হন বিধায়ক দেবপ্রসাদ বাগ। কালনা ২নং ব্লক তৃণমূল সভাপতি প্রণব রায়ও এগিয়ে আসেন। বিয়ের জিনিসপত্র কেনা থেকে আয়োজন সবই করেন তাঁরা। প্রণব রায় জানিয়েছেন, ‘এটা তো আমাদের কর্তব্য। দিদি আমাদের এই শিক্ষাই দিয়েছেন।’

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের