অধ্যাপকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁকুড়ায়

বাঁকুড়ার মানবাজারের মধুপুরের ঘটনা। অধ্যাপক তপন মূর্মূ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধ্যাপকের রহস্যমৃত্যুকে (Death) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ায়। বাঁকুড়ার মানবাজারের ঘটনা। মৃতের নাম তপন মূর্মূ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ছিলেন পুঞ্চা রামানন্দ সেন্টিনারি কলেজের সাঁওতালি ভাষা বিভাগের আংশিক সময়ের অধ্যাপক। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। খুন না আত্মহত্যা (Suicide) তা জানতে চলছে তদন্ত।

বাঁকুড়ার মানবাজারের মধুপুরের ঘটনা। অধ্যাপক তপন মূর্মূ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তা নিয়ে সন্দেহ হয় বাড়ির মালিকের। তাঁর মারফৎ এই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ (Police)। দরজা ভেঙে ফেলা হয়। এরপর অধ্যাপককে দেখা যায় সিলিংফ্যানে ধুতি জড়ানো ঝুলন্ত অবস্থায়। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মানবাজার গ্রামীণ হাসপাতালে (Hospital)। দেখানেই চিকিৎসকরা তাঁর দেহ পরীক্ষা করে মৃত বলে জানান।

জানা গিয়েছে মৃতের বাড়ি বাঁকুড়ার হিড়বাঁধ থানার চাকাডোবা গ্রামে। কর্মসূত্রে মধুপুরে থাকতেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই ঘটনা আত্মহত্যা। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে খুন না আত্মহত্যা তা নিশ্চিত হতে চলছে তদন্ত। খুন হলে এই ঘটনায় কে বা কারা জড়িত বা কেন খুন তা জানার চেষ্টা করা হচ্ছে। আত্মহত্যা হলে কেন আত্মহত্যা তা জানার চেষ্টা চালানো হচ্ছে।  এলাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংঘতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ রাজ্যের, ২ অক্টোবর বসছে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সভা

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

পুজোর মুখে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো