র‍্যাগিংয়ের শিকার হওয়া ছাত্রের রহস্যমৃত্যু, রেললাইনে উদ্ধার দেহ

অভিযোগ, র‍্যাগিং এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার জন্যই এই নির্মম পরিণতি হয়েছে ছাত্রের। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্রের রহস্যমৃত্যু (MYSTERIOUS DEATH)। অভিযোগ, ওই ছাত্র শিকার হয়েছিল র‍্যাগিংয়ের। পরে ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় রেললাইন থেকে। বাঁকুড়ার এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রের দেহ উদ্ধার করে, তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মৃতের নাম সুপ্রকাশ বেরা। বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ধনেশ্বরপুর গ্রামে। জানা গিয়েছে শুশুনিয়া ক্যাম্পাসের আবাসিক ছিলেন ওই ছাত্র। রেললাইন থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধার করে জিআরপিএফ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ছাত্রের। তবে মৃতের বাবা স্বদেশকান্তি বেরার অভিযোগ, তাঁর ছেলের ওপর তৃতীয় বর্ষের ছাত্ররা র‍্যাগিং করেছিল। র‍্যাগিং করা হয়েছিল গত ডিসেম্বর মাসে। অভিযোগ, মাথার চুল কেটে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল তাঁর ছেলে সুপ্রকাশকে। তাঁর অভিযোগ, র‍্যাগিং এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার জন্যই এই নির্মম পরিণতি হয়েছে তাঁর ছেলের। 

জানা গিয়েছে, দেহ উদ্ধারের খবর মৃতের বাড়িতে জানিয়েছিল রেল পুলিশ। এই খবর মৃতের পরিবার পান সকাল ১১ টা নাগাদ। ময়নাতদন্তের পর মৃতের পরিবারের পক্ষ থেকে দেহ নিতে অস্বীকার করা হয়। অবশেষে ছাতনা পুলিশের আশ্বাসে মৃতের বাবা দেহ নেন সন্ধ্যা ৮ টা নাগাদ। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই মৃত্যু অস্বাভাবিক। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। রহস্য মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর