Loading live market data...
Loading active stocks...
Connecting...

যুবকের রহস্যমৃত্যু, পূর্ব বর্ধমানে চাঞ্চল্য

মৃতের নাম শেখ সাহিন (১৭)। ওই যুবক ছিলেন নিখোঁজ। রবিবার সকালে ডাঙাপাড়া এলাকার ডিভিসির ক্যানেলে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের মতই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকাবাসীরা। আর তারপরেই দেখা দিল চাঞ্চল্য। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পূর্ব বর্ধমানের ঘটনা। এক যুবকের রহস্যমৃত্যুকে (Death) কেন্দ্র করেই ঘটেছে এমন ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পূর্ব বর্ধমানের রায়ান পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকার ঘটনা। এলাকায় স্থানীয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ওই যুবক ছিলেন নিখোঁজ।  মৃতের নাম শেখ সাহিন (১৭)। রবিবার সকালে ডাঙাপাড়া এলাকার ডিভিসির ক্যানেলে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের মুখ ঢাকা ছিল। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ (Police)। দেহ উদ্ধার করা হয়। এরপরেই মৃতকে চিনতে পারে স্থানীয়রা। জানা গিয়েছে, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মৃতের বাবা আমেদাবাদের একটি মাংস কারখানায় কাজ করে। সাহিন তাঁর বাবার সঙ্গে আমেদাবাদেই থাকতেন। প্রায় ২ মাস আগে বাড়িতে ফিরে আসে সাহিন। তারপরেই গত ২ দিন নিখোঁজ ছিলেন সাহিন। এরপর উদ্ধার হল মৃতদেহ। বাড়ির লোকেদের দাবি, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বর্ধ্মান থানার পুলিশ। এলাকায় করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

মৃতের দাদা বলেন, গত ২ দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না ভাইকে। এরপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। হাসপাতালে (Hospital) খোঁজ নিতে যাওয়ার কথা ছিল। তার আগেই ভাইয়ের দেহ উদ্ধার হল। বলেন, ভাই গত ২ দিন আগে তার বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। সেই বন্ধুও নিখোঁজ। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ মৃতের অপর বন্ধুর খোঁজে তল্লাশি চালাচ্ছে। সাহিনের মৃত্যু খুন, না অন্য কারণে তা খতিয়ে দেখা হচ্ছে। খুন হলে এর পেছনে কে বা কারা জড়িত, আর কী কারণে খুন (Murder) তাও খতিয়ে দেখা হচ্ছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের