স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া অবস্থান রাজ্যের, বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা

নয়া এই নির্দেশিকা প্রযোজ্য সমস্ত বেসরকারি হাসপাতালের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোগীদের স্বার্থে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) স্বপ্নের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ (SWASTHYA SATHI)। এই প্রকল্প নিয়েই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নয়া এই নির্দেশিকা প্রযোজ্য সমস্ত বেসরকারি হাসপাতালের জন্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা শুরুর আগে রোগীকে রেফার করা হলে বা রোগীর মৃত্যু হলে বেসরকারি হাসপাতাল ‘স্বাস্থ্যসাথী’ প্যাকেজের পুরো টাকা পাবে না। জানা গিয়েছে, অস্ত্রোপচার ব্যর্থ হলে বেসরকারি হাসপাতাল পাবে শুধু মাত্র ইমপ্ল্যান্টের খরচ এবং প্যাকেজের ৩০ শতাংশ টাকা। অস্ত্রোপচার করতে গিয়ে পরে যদি মনে হয় অস্ত্রোপচার সম্ভব নয় তাহলে ৩৫ শতাংশ টাকা বরাদ্দ হবে। আর আংশিক অস্ত্রোপচার হলে মিলবে ৫০ শতাংশ টাকা। ৫০ শতাংশ টাকা মিলবে অস্ত্রোপচার চলাকালীন সময়ে রোগীর মৃত্যু হলে। তবে অস্ত্রোপচারের আগেই রোগীর মৃত্যু হলে মিলবে ২৫ শতাংশ টাকা।

খবর, বিনা পরীক্ষা করে বা চিকিৎসা না করেই রেফার করা হলে বেসরকারি হাসপাতাল কোনও টাকাই পাবে না। কিডনি ও গলব্লাডারের পাথর যদি পুরোপুরি ভাবে বের না করতে পারে হাসপাতাল, তবে ওই হাসপাতাল পাবে ৬০ শতাংশ টাকা। আবার, অপারেশনের ২৪ ঘণ্টার মধ্যে অসুস্থ ব্যক্তির মৃত্যু হলে ৭০ শতাংশ টাকা মিলবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই রোগীর মৃত্যু হলে মিলবে ৮৫ শতাংশ টাকা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা সম্পূর্ণ শেষ করার আগেই রোগীকে রেফার করলে মিলবে ৫০ শতাংশ টাকা।

মনে করা হচ্ছে, এতে রোগী পরিষেবার মান বাড়বে। এর ফলে বেসরকারি হাসপাতালগুলি আরও সহানুভূতিশীল হবে। নবান্ন আগেই কড়া অবস্থান নিয়ে জানিয়েছিল, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা আরও উন্নত করতে রোগী সুরক্ষায় নজর নবান্নের। 

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি