বিজেপি প্রধানের প্রেমে পড়ে বাড়ি ছাড়ল স্ত্রী! বৌকে পেতে পথে নামল তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূলের পঞ্চায়েত সদস্যা স্ত্রী। তাঁর স্বামী ও  তৃণমূল করেন। তবে স্ত্রী আচমকাই প্রেমে পড়ে বিজেপি পঞ্চায়েত প্রধানের। এরপরেই ঘটল নাটকীয় ঘটনা। বিজেপি প্রধানের প্রেমের পড়ে বাড়ি ছাড়লেন তৃণমূল সদস্যা। এরপরেই স্ত্রীকে বাড়ি ফেরাতে পথে নামল স্বামী । এমনই ঘটনা ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত দোগাছি গ্রাম পঞ্চায়েতে।

জানা গিয়েছে, তৃণমূল সদস্য অরবিন্দ মণ্ডলের স্ত্রী প্রেমে পড়ে বিজেপির পঞ্চায়েত প্রধান রন্টু সর্দারের । এরপরেই  পঞ্চায়েত প্রধান অরবিন্দের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। তবে বিজেপি প্রধান এই সকল অভিযোগ অস্বীকার করেছেন। রন্টু দাবি করেছেন, তৃণমূল চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইতিমধ্যেই স্ত্রীকে বাড়িতে ফেরাতে রন্টুর নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অরবিন্দ। তবে পুলিশ এই ঘটনা নিয়ে সরব না হওয়ায় অরবিন্দ নিজে স্ত্রীকে বাড়ি ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এই ঘটনার প্রেক্ষিতে অরবিন্দ বলেছেন,’ আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে রন্টু। শুধু তাই নয় স্ত্রীকে দলবদল করতে বাধ্য করা হয়। রন্টুর পরিবার রয়েছে। তা-ও তিনি আমার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।’  অরবিন্দ বিচার চাইতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অরবিন্দ পেশায় সব্জি ব্যবসায়ী।  তিনি গত ৪ মার্চ কলকাতা থেকে ব্যবসা করে বাড়ি ফিরে দেখেন বৌ নেই। এরপর থেকেই তিনি বৌকে বাড়ি ফেরার জন্য পুলিশের কাছে যান। তবে অরবিন্দ কবে তাঁর বৌকে খুঁজে পাবে তা এখন অধরাই রয়েছে।  

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের