নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

Share:

নিজস্ব প্রতিনিধি: নৈহাটির বড়মার পুজোয় প্রতি বছরই ভক্তদের ঢল নামে। বিশেষ করে দণ্ডি কাটতে আসা পুণ্যার্থীদের ভিড় সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। গতবারের তুলনায় এ বছর ভক্তসমাগম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরি চিকিৎসা, সব ক্ষেত্রেই তৈরি করা হচ্ছে বিশেষ ব্যবস্থা। এমনকি আগামী ৬ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে বড়মার মূল মন্দির।

কলকাতার চোরবাগানে সাম্প্রতিক বিপর্যয়ের কথা মাথায় রেখেই নিরাপত্তার বিষয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। গত বছর বড়মার পুজোর দণ্ডি কাটতে এসেছিলেন লক্ষাধিক মানুষ। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে মন্দির কমিটি। সেই অনুযায়ী তৈরি হচ্ছে ভিড় নিয়ন্ত্রণ ও যান চলাচল পরিচালনার বিশেষ ব্যবস্থা। পুলিশি ব্যবস্থার পাশাপাশি দায়িত্বে থাকবেন ৫০০-রও বেশি স্বেচ্ছাসেবক এবং এনসিসি ক্যাডেট। ভিড়ের কারণে বড় অ্যাম্বুল্যান্স পৌঁছতে সমস্যা হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে রাখা হচ্ছে বিশেষ টোটো অ্যাম্বুল্যান্সও। মঙ্গলবার (২৭ অক্টোবর) সাংবাদিক বৈঠক করে মন্দির কমিটির প্রতিনিধিরা জানান, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই সমস্ত আয়োজন করা হচ্ছে। আগামী ২৯ অক্টোবর ব্যারাকপুরের পুলিশ কমিশনারের নেতৃত্বে পুরসভা, মন্দির কমিটি এবং সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানেই নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থার চূড়ান্ত পরিকল্পনা স্থির করা হবে। উল্লেখযোগ্যভাবে, ওই দিনই মন্দিরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। হোম-যজ্ঞ, পুজো এবং ধর্মীয় পাঠের আয়োজন করা হয়েছে। দুপুর ২টো পর্যন্ত পুজো দিতে পারবেন। যজ্ঞ চলার সময় পুজো বন্ধ থাকলেও মন্দির দর্শন করা যাবে। ভক্তদের জন্য ভোগের ব্যবস্থাও থাকবে।

আরও পড়ুন: আধার বিভ্রাটে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার অনুদান, বিপাকে ঘাটালের ছায়া

দণ্ডি কাটার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সূচি তৈরি করেছে মন্দির কমিটি। ৭ নভেম্বর থেকে এই পর্ব শুরু হয়ে ৮ নভেম্বর সন্ধ্যা ৬ টার মধ্যে শেষ করতে হবে। কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় এবং যুগ্ম সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, ভক্তদের আবেগ ও ধর্মীয় বিশ্বাসের বিষয়টি মাথায় রেখেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নির্ধারিত সময়ের পরে কেউ দণ্ডি কাটতে এলে পুলিশ প্রশাসনের নির্দেশ মেনেই পরিস্থিতি সামলানো হবে। দণ্ডি কাটার দীর্ঘ লাইনে কোনও পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত তাঁকে উদ্ধার করা যায়, তার জন্য থাকবে বিশেষ উদ্ধারকারী দল। অরবিন্দ রোড এবং আশপাশের গুরুত্বপূর্ণ মোড়ে রাখা হবে আইসিইউ-সুবিধাযুক্ত অ্যাম্বুল্যান্স ও সাধারণ অ্যাম্বুল্যান্স। পাশাপাশি সরু গলির মধ্যে দ্রুত পৌঁছনোর জন্য মোতায়েন থাকবে চারটি টোটো অ্যাম্বুল্যান্স। সেখান থেকে অসুস্থ ব্যক্তিকে দ্রুত মূল রাস্তায় এনে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত ওআরএস, ওষুধ এবং চিকিৎসকের দলও প্রস্তুত থাকবে। মহিলা পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত মহিলা পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের