নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবার পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন।এর আগে শিল্পাঞ্চলের বিভিন্ন পুরসভায় গণইস্তফা দিতে দেখা গিয়েছিল ।নৈহাটি পুরসভার কয়েকজন কাউন্সিলর ইস্তফা দিলেও এতদিন পর্যন্ত পুরপ্রধান ইস্তফা দেননি। শুক্রবার নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তিনি ইস্তফা দিলেন নৈহাটি পৌরসভা থেকে। সম্প্রতি তার ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে নৈহাটি থানার পুলিশ গ্রেফতার করে ।তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ও জনরোষে পড়েন অভিজিৎ।

এরপরেই অশোক চট্টোপাধ্যায়ের (Ashok Chattapadhay) সিদ্ধান্ত তিনিই ইস্তফা দিচ্ছেন। শুক্রবারের দুপুরে সেই ইস্তফা পত্র পাঠিয়ে দিলেন মহকুমা শাসকের কাছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, নৈহাটি পুরসভার(Naihati Municipality) পুরপ্রধানের ছেলেকে গ্রেফতার করে পুলিশ যখন থানা থেকে আদালতে নিয়ে যাচ্ছিল সেই সময় প্রচুর মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। নৈহাটি থানা (Naihati P.S.) চত্বর তপ্ত হয়ে ওঠে। পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে জনতা পুরপ্রধানের ছেলেকে ব্যাপক মারধর করে। পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বেঁধে যায় ক্ষুব্ধ জনতার। পুরপ্রধানের ছেলেকে মাথায় হেলমেট পড়ে থাকলেও তাকে লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ডিম।ধর্ষণের ঘটনা এবং ভয় দেখানো ও লুটতরাজ ইত্যাদি একাধিক অভিযোগে পুলিশ নৈহাটি পুরসভার পুরপ্রধানের ছেলেকে গ্রেফতার করে।

এদিকে,বারাকপুর পৌরসভার কাউন্সিলর গ্রেফতার।এলাকায় একাধিক দুর্নীতি তোলাবাজি, ধমকানো , সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগে ব্যারাকপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস (তাতা)কে গ্রেফতার করে থানার পুলিশ। শুক্রবার তাকে বারাকপুর আদালতে হাজির করা হয়।

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ