বড়মা দর্শনে নৈহাটি ষ্টেশনে উপচে পড়া ভিড়, বড় সিদ্ধান্ত নিল রেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রত্যেক বছর কালীপুজোর  দিন বড়মা দর্শনের জন্য  হাজার হাজার মানুষ ভিড় করেন নৈহাটিতে। শুধু তাই নয় এখানকার অন্যান্য  কালীপুজোগুলিও বেশ জনপ্রিয়। সেইজন্য নৈহাটি ষ্টেশনে উপচে পড়া ভিড়। এই আবহে ভিড়ের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল রেল।

 বৃহস্পতিবার কালীপুজোর দিন থেকে রবিবার অর্থাৎ  ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে নৈহাটির ১ নম্বর প্ল‌্যাটফর্ম। তাই কোন ট্রেন ধুকবে না এই প্ল্যাটফর্মে। সন্ধে‌ ৫টা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন ঢোকা। শুধু তাই নয়  ১ নং প্ল্যাটফর্মের বদলে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। প্ল্যাটফর্মে ওঠা ও নামার ক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একথায় বলা যায়,  যাত্রীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল ।

উল্লেখ্য, কিছুদিন আগে  ভিড়ের কথা ভেবে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার দিন নৈহাটি লোকাল-সহ অন্যান্য লোকাল ট্রেন না ছাড়ার জন্য রেলকে অনুরোধ জানিয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আর অনুরোধকেই গ্রহণ করল রেল। বলা বাহুল্য,  কালীপুজোর উপলক্ষে  ঐতিহ্যশালী বড়মা ও নৈহাটির থিমের কালীপুজো দেখতে প্রতি বছর প্রচুর মানুষ নৈহাটিতে ভিড় জমান। তাই যাত্রীদের অসুবিধা দূর করতেই উদ্যোগ নিল রেল।

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু