বাংলা শস্য বিমা যোজনায় নাম নথিভুক্তি করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমা যোজনায় নাম নথিভুক্তি করা যাবে। সময় বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা শস্য বিমা যোজনায়(Bangla Sashya Bima Yojna) নাম নথিভুক্তিকরণের সময় বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। এ বছর বৃষ্টির(Rain) পরিমাণ কম হওয়ায় স্বাভাবিক গতিতে ধান রোপণ(Paddy Cultivation) সম্ভব হয়নি। সেই কারণে আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রতিটি জেলা প্রশাসনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পে সমস্ত খরচ বহন করে রাজ্য। সেই কারণে রাজ্যের অধিকাংশ কৃষক যাতে এই প্রকল্পের সুযোগ নিতে পারে সেই বিষয়ে সচেষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

এ বছর শুরুর দিকে বৃষ্টিপাত কম হয়েছিল। তবে পরবর্তী সময়ে বৃষ্টি হওয়ায় ঘাটতি কমেছে। এখনও পর্যন্ত প্রায় ৪০ লক্ষ হেক্টর জমিতে ধান রোপণও হয়েছে। যা গত বছরের তুলনায় দু’লক্ষ হেক্টর বেশি। তবে এটাও জানা গিয়েছে, এ বছর রাজ্য যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছিল, তার থেকে এখনও আড়াই লক্ষ হেক্টর কম জমিতে ধান চাষ হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ধান রোপণ তুলনায় কম হয়েছে বলেই নবান্ন সূত্রের খবর। যদিও হাতে এখনও কিছুটা সময় আছে। তাই রাজ্যের কৃষি দফতরের আধিকারিকদের আশা তাঁরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন। এই পরিস্থিতিতে কৃষকদের কথা মাথায় রেখেই শস্য বীমা যোজনায় নাম নথিভুক্তিকরণের সময় বাড়ানো হয়েছে।

বিমার পাশাপাশি কৃষি যন্ত্রাংশ উন্নয়নে এ বছর ২২০০ কোটি টাকা খরচ করে মোট ১৫০০টি প্রকল্পের লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। যার মধ্যে আগস্ট মাসেই ১৭৬ কোটি টাকা মূল্যের নতুন ১৮৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে। রাজ্যের উদ্যোগে ২০২১ সালের ডিসেম্বর মাসে Agriculture Infrastructure Fund নামক প্রকল্পটি চালু করা হয়। এখনও পর্যন্ত এই প্রকল্পে ১০০৯ কোটি টাকা অর্থমূল্যের ১৪৮০টি প্রকল্প চালু হয়েছে। যার মধ্যে রয়েছে চাল-ডাল-তেল কল, হিমঘর, গুদাম ঘর ইত্যাদি। একই সঙ্গে এই প্রকল্পের সহায়তায় ৬৮৮টি কাস্টম হায়ারিং সেন্টার তৈরি হয়েছে। যেখান থেকে কৃষি কাজের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ভাড়ায় নিতে পারেন রাজ্যের কৃষকরা। দুয়ারে সরকার শিবিরেও এই প্রকল্পের আবেদন জমা নেওয়া হচ্ছে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের