খসড়া তালিকায় ২৫ লক্ষ ভোটারের নাম-পদবি ভুল, কীভাবে সংশোধন করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তালিকা থেকে ৫৮ লক্ষ ভোটারের নাম বাতিল গিয়েছে। বাকি খসড়া তালিকায় প্রকাশিত হওয়া ভোটারদের মধ্যেও রয়েছে সন্দেহজনক ভোটার। নাম পদবির ভুলে প্রায় ২৫ লক্ষ সন্দেহজনক ভোটার রয়েছে। এবার সেগুলি সংশোধনের দায়িত্ব পড়েছে BLO- দের ওপরেই।

খসড়া তালিকায় যে সকল ভোটারদের বা তার আত্মীয় পরিজনের নাম বা পদবি ভুল রয়েছে তা দ্রুত সংশোধন করতে হবে। ভোটাররা যদি বিএলওদের উপযুক্ত নথি দেন, তাহলে কোনরকম সমস্যার সৃষ্টি হবে না। কোনরকম শুনানির সামনে পড়তে হবে না। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশের পর প্রায় ২৫ লক্ষ ভোটারের নাম ও পদবি নিয়ে সন্দেহ রয়েছে। ভোটারদের বুথভিত্তিক তথ্য অ্যাপ এর মাধ্যমে বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএল ও অ্যাপে নতুন একটি ট্যাব যুক্ত হয়েছে। সেখানেই এই সন্দেহজনক ভোটারদের বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। এই সকল ভোটারদের কাছ থেকে উপযুক্ত নথি সংগ্রহ করে ভুল সংশোধন করতে হবে বিএলওদের। মতিউ আপলোড করতে হবে অ্যাপের মাধ্যমে। পাশাপাশি সংশ্লিষ্ট ভোটার কে দিয়ে ডিক্লেরেশন ফর্ম সই করাতে হবে। ভোটার যেই সকল তথ্য জমা দিচ্ছে তার সঠিক সেটাই জানাতে হবে।

সূত্রের খবর, ভোটারদের থেকে পাওয়া তথ্য খতিয়ে দেখবে সংশ্লিষ্ট ইআরও। মতি যদি গ্রহণযোগ্য হয় তাহলে আর শুনানির সম্মুখীন হতে হবে না। পাশাপাশি নাম পদবী সংশোধনের দায়িত্ব দেওয়ার পাশাপাশি ৩০ লক্ষ ভোটার রয়েছেন যাদের আত্মীয় বা নিজেদের নামও ২০০২ সালের তালিকায় নেই। সেই সকল ভোটারদের নথিও সংগ্রহ করার নির্দেশ দিয়েছে কমিশন। এই ক্ষেত্রে কমিশনের নির্ধারিত ১৩ টি নথির মধ্যে একটি জমা করা বাধ্যতামূলক।

আনম্যাপড ভোটার বা যেসব ভোটারদের নাম-পদবি ভুল রয়েছে, তাঁদের কাছ থেকে প্রাপ্ত নথি ঠিক থাকলে হিয়ারিংয়ে যেতে হবে না। এতে ভোটারদের হয়রানিও কমবে। তাই সমস্যার সমাধান করতে এই নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?