মুর্শিদাবাদে মীরজাফরের বংশধরদের একাধিক সদস্যের নাম ডিলিট ভোটার তালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: এস আই আরের কোপে পড়েছেন মুর্শিদাবাদের মীরজাফরের বংশধররা। বিধানসভা ভোটের মুখে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম ডিলিট হয়ে গিয়েছে ভোটার তালিকা থেকে। এবারের বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এস আই আরে(SIR) শুনানি নোটিশ পেয়ে নবাব বংশের বর্তমান সদস্যরা সব নথি নির্বাচন কমিশনের সামনে পেশ করেছিলেন। কিন্তু শুনানির পরেও পরিবারের বেশিরভাগ সদস্যের নাম তালিকা থেকে ‘ডিলিট’ হয়ে গিয়েছে বলে অভিযোগ। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশের সহযোগিতায় মসনদে বসে ছিলেন মীরজাফর। সেই মির্জাপুরের ১৫ তম বংশধর হলেন মোহাম্মদ রেজা আলি মির্জা। উনি এখন ছোট নবাব নামে পরিচিত এখনো ‘কিল্লা নিজামত’ এলাকায় ঘন্টা ঘরের কাছে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বসবাস করেন তিনি। ১৬ তম বংশধর সৈয়দ মোঃ ফাহিম মির্জার বাবার সঙ্গে বসবাস করেন। ‘কিল্লা নিজামত’ এলাকায় নবাব পরিবারের বহু সদস্যরা দীর্ঘদিন ধরে থাকেন। তাদের অনেকেরই নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফাহিম আলী মির্জা জানান, তার বাবা এক সময় রাজ্য সরকারের অধীনে নবাবী এস্টেট চাকরি করতেন। ২০০২ সালের ভোটার তালিকায় বাবার এবং মীরজাফরের ১৬ তম বংশধর হিসেবে তার নাম ছিল।

তারা ভোটও দিয়েছিলেন। কিন্তু এবার এস আই আর প্রক্রিয়ায় লালবাগের নব আদর্শ উচ্চ বিদ্যালয় এর ১২১ নম্বর বুথে ৮৫০ জনের মধ্যে ২৮৬ জনের নাম ডিলিট হয়ে গিয়েছে। বাদ পড়া ভোটারদের মধ্যে ফাহিম, তার বাবা ,স্ত্রী, জ্যাঠা মোহাম্মদ আব্বাস আলী মির্জা এবং তার দুই মেয়ে ও বড় ছেলের নামও রয়েছে। মুর্শিদাবাদ শহরে হাজারদুয়ারি প্রাসাদ থেকে নবমী স্থাপত্য সবকিছুই এই পূর্বপুরুষদের তৈরি। অথচ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাওয়ায় তারা নাগরিকত্ব চলে যাওয়ার ভয়ে রীতিমতো ভীত। সৈয়দ ওয়াসিফ আলী মির্জাকে ভারত স্বাধীন হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা ভারতীয় দেশ স্বাধীন হওয়ার পর মুর্শিদাবাদ ৩ দিন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। শেষে পরিবারের হস্তক্ষেপে খুলনার বিনিময় মুর্শিদাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়। জ্যাঠা আব্বাস আলী মির্জা নবাবী অধিকার ফিরে পেতে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন।

সুপ্রিম কোর্ট তাকে নবাবের বংশধর হিসেবে স্বীকৃতি দিয়ে মামলা চালানোর অধিকার দিয়েছিল। ২০০২ এর তালিকায় ফাহিমের বাবার নাম ছিল মোহাম্মদ রেজা আলি মির্জা। তার নাম ছিল সৈয়দ ফাহিম মির্জা। বাবার নামে সৈয়দ ছিল না আর নিজের নামে মহম্মদ ছিল না। কমিশনের নিয়ম মেনে দুজনেই নাম সংশোধন করেন এস আই আর এ বিষয়টি প্রথমে বিবেচনা দিন ছিল শুনানির নোটিশ পেয়ে নির্বাচন কমিশনে অসুস্থ শরীরে ৮২ বছরের রেজা আলী মির্জা নিজে দাঁড়িয়ে থেকে সব নথি জমা দিয়েছিলেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। নবাবী দরবারে পূর্বপুরুষরা প্রজাদের বিচার করতেন। এখন নির্বাচন কমিশন পরিবারের বিচার করে স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দিয়েছে ।মুর্শিদাবাদে নবাব পরিবারের সদস্যরা এখন আদৌ ভারতের নাগরিক কিনা এই প্রশ্ন তাদের জাতীয় নির্বাচন কমিশনের কাছে। যদিও ট্রাইব্যুনালে আবেদনের পথ আছে ।কিন্তু শুনানি হতে এত সময় লাগবে যে ততদিনে বিধানসভা ভোট পেরিয়ে যাবে।

পরিবারের কেউই এ বছর যে ভোট দিতে পারবেন না তা তারা বুঝতে পারছেন। এই প্রসঙ্গে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি বিধায়ক প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ বলেন, নির্বাচন কমিশন কোন বৈধ ভোটারের নাম বাদ দিতে বলেনি ।যদি কারও নাম কোন কারণে বাদ গিয়ে থাকে তাহলে ফর্ম ৬ পূরণ করে তাদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। যদিও মুর্শিদাবাদের মীরজাফরের বংশধরদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ