‘বাড়ি ফিরতে চাই’, মমতার কাছে আর্জি ইরাকে আটকে থাকা রাজ্যের ১৫ পরিযায়ী শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরাকে কাজ করতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ১৫ জন পরিযায়ী শ্রমিক বিপদের মুখে পড়েছেন। ৮ মাস ধরে ইরাকে ওই ১৫ জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এমনকি ওই শ্রমিকেরা বাড়ি ফিরে যেতে চাইলে তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর(CM) কাছে তারা বাড়ি ফেরার জন্য কাতর আবেদন জানাচ্ছেন সুদূর ইরাক(Iraq) থেকে। এই আটকে থাকা ১৫ জন পরিযায়ী শ্রমিক এর মধ্যে নামখানা(Namkhana) এলাকার একাধিক জন রয়েছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদের আটকে রাখা হয়েছে তাদের বেতন দেওয়া হচ্ছে না। ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না ।বাড়ি ফেরার কথা বললে মারধর করা হচ্ছে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের দ্রুত বাড়ি ফিরিয়ে আনুক এমনটাই ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। ওই ভিডিওতে পরিযায়ী শ্রমিকরা জানিয়েছেন ,ইরাকে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছেন। তাদের খাওয়া-দাওয়া ও চিকিৎসার ব্যবস্থা নেই ।বাড়ি ফিরতে চাইলেই মারধর করা হচ্ছে। নানা রকম মানসিক চাপ দেওয়া হচ্ছে। তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে একান্ত আবেদন জানাচ্ছেন তাদের দ্রুত সেখান থেকে মুক্ত করা হোক। না হলে তাদের বাঁচা অসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এই বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার(Sundarban Police District) এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি ভারত-বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে। কেন্দ্র এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। ইরাকে এর আগেও বহু পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে অত্যাচারের শিকার হয়েছেন। কিন্তু তারপরেও অধিক মুনাফার লোভে গরিব মানুষজন ইরাকে গিয়ে এই ধরনের বিপদের সম্মুখীন হন। বিভিন্ন এজেন্সির মাধ্যমে গরিব শ্রমিকদের সেখানে নিয়ে গিয়ে পরিশ্রম করিয়ে অর্থ না দিয়ে মারধর করা হয় এবং আটকে রাখা হয়। এই অভিযোগ এর আগেও বারংবার ইরাকে সেখানকার একশ্রেণীর অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে সামনে এসেছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস