নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠ ভবানীপুরের রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার নির্বাচন ‌কমিশনের ওয়েবসাইটে ব্যাপক বিভ্রাট! রাজ্যের অধিকাংশ ভোটার তাদের নিরিখে চলে গিয়েছে অ্যাডজুডিকেশন লিস্টে। এই আবহে এবার ভবানীপুরের রিটার্নিং অফিসারকে সরিয়ে যাকে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে, সেই সুরজিৎ রায়ের নিয়োগ নিয়েই আপত্তি তুলল তৃণমূল কংগ্রেস।

এদিকে এই নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আজ, বুধবার চিঠি দিল তৃণমূল। তাঁদের অভিযোগ, নতুন রিটার্নিং অফিসার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ! নির্বাচন কমিশন রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরিয়ে দিয়েছে। তারপর নতুন অফিসার নিয়োগ করেছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসে। এবার তা নিয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। ওই অফিসার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে অভিযোগ। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে, যিনি আগে নন্দীগ্রাম–২ ব্লকের বিডিও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস চিঠিতে উল্লেখ করেছে, সুরজিৎ রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই নির্বাচনের পক্ষপাতহীনতা ও স্বাধীনতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাঁর বর্তমান পদ তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলার মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে ভোট ঘোষণার রাতেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কদিন আগে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হবে। আর তা করতেই এবার সামনে এসেছে এমন তথ্য। কলকাতার ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। ভবানীপুর কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে লড়াই করছেন।

তাছাড়া রিটার্নিং অফিসারের ভূমিকা নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পদে পক্ষপাত, স্বার্থের সংঘাত অথবা স্বাধীনতার অভাব দেখা দেয় তাহলে ভোটারদের আস্থা ও নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে নির্বাচন কমিশনকে সেটা মনে করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটের স্বচ্ছতা বজায় রাখতে সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ