নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্রদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। উত্তেজনা গোটা কলেজ চত্বরে ছড়িয়ে পড়ে।অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও ছাত্ররা কলেজ ক্যাম্পাসের মধ্যে হেল্প ডেস্ক খুলে বসে আছে। অথচ দীর্ঘদিন কলেজের নির্বাচন হয়নি। যেখানে নির্বাচন হয়নি সেখানে কোন রাজনৈতিক দলের হেল্প ডেক্স বা ফ্যাগ ফেস্টুন থাকবে না কলেজ চত্বরে।এমন দাবি জানায় এবিভিপির(ABVP) ছাত্ররা। তৃণমূল ছাত্র সংগঠনের ছাত্ররা যদি হেল্প ডেক্স খুলে থাকে তাহলে এবিভিপির ছাত্ররাও হেল্প ডেস্ক খুলবে কলেজের মধ্যে। সেই মর্মে ফ্ল্যাগ বাঁধা এবং হেল্প ডেক্স খুলতে গেলে এই নিয়ে সংঘর্ষ বেধে যায় তৃণমূল ছাত্র সংগঠন(TMCP) ও এবিভিপি’র ছাত্রদের মধ্যে।

প্রিন্সিপাল(Principal) এর কাছে এই অভিযোগ জানাতে ডেপুটেশন দেয় এবিভিপি। ডেপুটেশন দিয়ে ফিরে এসে দুই সংগঠনের ছাত্রদের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়ে যায়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত ওই কলেজে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। অন্যদিকে, মালদাতে এক বেসরকারি বাসের পরিবহণ কর্মীদের সঙ্গে স্থানীয় জনা কয়েক যুবকের গন্ডগোল বাঁধে ও মারপিট হয়।

সেই গন্ডগোলের ছবি মোবাইলে ক্যামেরাবন্দী করেন বাসযাত্রীদের একাংশ। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদার(Malda) মুচিয়া অঞ্চলের আদমপুর এলাকায়। ঘটনায় বেসরকারি বাসের পরিবহণ কর্মীদের অভিযোগ, দুই টোটো চালক রাস্তার উপর টোটো দাঁড় করিয়ে যাত্রী তুলছিল। ওই সময় বাস চালক পেছন থেকে হর্ন দিতেই টোটোর বেশ কয়েকজন স্থানীয় যাত্রী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় দুই পরিবহণ কর্মী আহত হয়েছেন বলে খবর।

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’